আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বন্ধ

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বন্ধ

লিবিয়ার রাজধানী ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাসের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে, সংঘাতপূর্ণ উত্তর আফ্রিকার দেশটি

থেকে এর মধ্যেই দূতাবাসের কর্মকর্তাদের তিউনিসিয়ায় স্থানান্তর করা হয়েছে। এছাড়াও সকল

বাংলাদেশিকে লিবিয়া সফরের ব্যাপারে সতর্ক করা হয়েছে।
 
দেশটিতে গাদ্দাফির শাসনের অবসানের দাবিতে ২০১১ সালে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে

দেশটিতে নিরাপত্তা পরিস্থিতির ক্রমাবনতি হয়েছে। সেই সাথে দেশটিতে ইসলামিক স্টেটসহ

(আইএস) ইসলামপন্থী জঙ্গি দলগুলো সক্রিয় হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে সাময়িকভাবে বাংলাদেশ

দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
 
লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের যুদ্ধ এলাকা, ভিড়, বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে সাবধানে চলাচল

করতে বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।
 
তিউনিসিয়ায় খোলা দূতাবাসে যোগাযোগের ঠিকানা:
এএসএম আশরাফুল ইসলাম, কাউন্সিলর (শ্রম), ল্যান্ডফোন: +২১৬৭৫৭৫০৩০০, মোবাইল:

+২১৬২১৯২৪২২৯ এবং ইমেইল: bdtripoli@yahoo.com


শেয়ার করুন

পাঠকের মতামত