আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

পেনসেলভেনিয়া রাজ্যের নির্বাচনে বাংলাদেশীদের অভূতপূর্ব সাফল্য

পেনসেলভেনিয়া রাজ্যের নির্বাচনে বাংলাদেশীদের অভূতপূর্ব সাফল্য

বেসরকারী ভাবে প্রাপ্ত ফলাফল। পেনসেলভেনিয়া রাজ্য মেলর্বন বরোতে ৩ জন কাউন্সিলম্যান এবং একজন ট্যাক্স ক্যালেক্টর নির্বাচনে জয়ী হন এবং মেয়র পদে জনাব মাহাবুবুল তৈয়ব বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।

ইহাছাডাও একজন ট্যাক্স ক্যালেক্টর এবং ইন্সপেক্টর অব ইলেকশন প্রার্থী প্রাপ্ত নির্বাচনী ফলাফলে এগিয়ে/জয়ের পথে রয়েছেন। এখনও সরকারিভাবে ফল প্রকাশ করা হয়নি। আসা করা যাচ্ছে আজ/কালের মধ্য সরকারী ফলাফল আমাদের হাতে এসে পৌঁছবে।

সর্বশেষ নিউজঃ

আপার ডার্বীর মেলর্বন বরোর নির্বাচনের ফলাফল:
অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতাপূর্ন মেলর্বন বরোর নির্বাচন প্রত্যক্ষ করলাম আমরা। এখন পর্যন্ত প্রাপ্ত নির্বাচনের ফলাফল অনুযায়ী মেয়র পদে সরাসরি ভোটে জনাব মাহাবুবুল তৈয়ব পেয়েছেন ১০৭ ভোট  আর উনার প্রতিদ্বন্দ্বী জনাব মোহাম্মদ হাসান পেয়েছেন ৫৬ ভোট। মেইল ইন ভোট কাউন্ট এর জন্য আমাদেরকে ২/৩ দিন অপেক্ষা করতে হবে। মেইল ইন ভোট না গোনা পর্যন্ত আমাদেরকে চুড়ান্ত ফলাফলের জন্য দু/তিন অপেক্ষা করতে হবে।

ইহাছাডাও মেলর্বন বরোর নির্বাচনে কাউন্সিল পদে জনাব মোহাম্মদ মুনছুর আলী মিঠু জয়ী হয়েছেন। অন্য ২ জন কাউন্সিল হিসাবে নির্বাচিত হয়েছেন জনাব মোশারফ হোসেন এবং জনাব আলাউদ্দিন পাঠোয়ারী।

ইহাছাডাও ট্যাক্স কালেক্টরস পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ মোহাম্মদ।

হ্যাটফিল্ড বরো, ল্যান্সডেলের নির্বাচনের ফলাফলঃ

পেনসিলভেনিয়া রাজ্যের হ্যাটফিল্ড বরোর নির্বাচনে ট্যাক্স কালেক্টরস পদে ডেমোক্রেট পার্টির প্রার্থী জনাব মোহাম্মদ হক পেয়েছেন ২৪৮ ভোট আর উনার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২৪৪ ভোট। মেইল ইন ভোট কাউন্ট এর জন্য আমাদেরকে ২/৩ দিন অপেক্ষা করতে হবে। মেইল ইন ভোট না গোনা পর্যন্ত আমাদেরকে চুড়ান্ত ফলাফলের জন্য
দু/তিন অপেক্ষা করতে হবে।

ফিলাডেলফিয়া কাউন্টির নির্বাচনের ফলাফলঃ

পেনসিলভেনিয়া রাজ্যর ফিলাডেলফিয়া কাউন্টির নির্বাচনে ইন্সপেক্টর অব ইলেকশন পদে ডেমোক্রেট পার্টির প্রার্থী সরাসরি ভোটে জনাব শাহ মোহাম্মদ গোলাম কাদেরের(শাহ ফরিদ) পেয়েছেন ১২২ ভোট আর উনার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৭২ ভোট। মেইল ইন ভোট কাউন্ট এর জন্য আমাদেরকে ২/৩ দিন অপেক্ষা করতে হবে। মেইল ইন ভোট না গোনা পর্যন্ত আমাদেরকে চুড়ান্ত ফলাফলের জন্য দু/তিন অপেক্ষা করতে হবে।

আপার ডার্বী টাওনশীপের নির্বাচনের ফলাফলঃ

পেনসিলভেনিয়া রাজ্যের  আপার ডার্বী টাউনশীপ এর নির্বাচনে কনষ্টেবল পদে ডেমোক্রেট পার্টির প্রার্থী জনাব মোহাম্মাদ জাফর  ইকবাল প্রাপ্ত ফলাফলে এখনও কিছুটা পিছিয়ে আছেন। মেইল ইন ভোট না গোনা পর্যন্ত আমাদেরকে চুড়ান্ত ফলাফলের জন্য
দু/তিন অপেক্ষা করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত