আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইউক্রেনে উৎকণ্ঠায় প্রায় ১৫০০ বাংলাদেশি

ইউক্রেনে উৎকণ্ঠায় প্রায় ১৫০০ বাংলাদেশি

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন বলেছেন, ইউক্রেনে সঙ্কটময় পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সেখানে অবস্থান করা এক থেকে দেড় হাজার বাংলাদেশি উৎকণ্ঠার মধ্যে রয়েছে।  এছাড়া দেশটির পূর্বাঞ্চলের যেসব স্থানে লড়াই চলছে সেখানেও অনেক বাংলাদেশি নাগরিক আছেন।  যাদের অধিকাংশই শিক্ষার্থী।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সুলতানা লায়লা হোসেন এসব কথা জানান।

সুলতানা লায়লা হোসেন বলেন, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন কারণে ইউক্রেন ছাড়ার ব্যবহারিক নানা অসুবিধা আছে। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে অনেকে বাধ্য হয়ে দেশটি ছাড়ার কথা ভাবছেন এবং অনেকে চলেও যাচ্ছেন।

তিনি আরো বলেন, ইউক্রেনে বসবাসরত প্রায় ৫০০ বাংলাদেশি তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এসব বাংলাদেশিরা ইউক্রেন ছাড়তে চাইলে তাদের কী ধরনের সহায়তা দেওয়া যাবে, তা জানতে চেয়ে তারা ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছেন।

পোল্যান্ড ইউক্রেনের সঙ্গে থাকা নিজেদের সীমান্ত খুলে দিয়েছে উল্লেখ করে এ রাষ্ট্রদূত বলেন, পোল্যান্ড সরকার এক বিবিৃতির মাধ্যমে সীমানা খুলে দেওয়ার কথা আমাদের জানিয়েছে। তারা তৃতীয় দেশের কেউ ইউক্রেন ছাড়তে চাইলে পোল্যান্ড তাদের ১৫ দিনের ট্রানজিটে সে দেশে থাকার অনুমতি দেবে।

সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন এবং সেখানে শান্তি প্রতিষ্ঠায় সেনা পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টির সমাধানের চেষ্টা করে পশ্চিমের বেশ কয়েকটি দেশ। কিন্তু পারেনি। এরপর থেকেই পশ্চিমা দেশগুলো রাশিয়ায় বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত