আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, এক নাবিক নিহত

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, এক নাবিক নিহত

ইউক্রেনে চলমান যুদ্ধে অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধিতে’ রকেট হামলা হয়েছে। এই হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন। বাংলাদেশ সময় রাত সোয়া ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা গেছে।

উক্ত জাহাজে বাংলাদেশের ২৯ জন নাবিক ছিলেন। চট্টগ্রামস্থ বাংলাদেশ শিপিং করপোরেশনের ক্যাপ্টেন মুজিবুর রহমান জাহাজে হামলার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর সুমন মাহমুদ এক নাবিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, আটকেপড়া বাংলার সমৃদ্ধি জাহাজে ২৯ জন নাবিক ছিল। বাকি ২৮ জন বর্তমানে সুস্থ এবং নিরাপদ আছেন। হামলায় জাহাজের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মূলত জাহাজের ব্রিজের উপর এই হামলা হয়েছে।

চট্টগ্রামস্থ বাংলাদেশ শিপিং করপোরেশন সূত্রে জানা যায়, ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজে রুশ বাহিনীর রকেট হামলার ঘটনা ঘটে। এই সময় বাংলাদেশি জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থায় আগুন নেভানো হলেও হামলায় বাংলাদেশি নাবিক থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান নিহত হয়েছেন বলে জাহাজে থাকা অপর নাবিকরা জানিয়েছেন।

বাংলাদেশ শিপিং করপোরেশনের পক্ষ থেকে এই ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে করপোরেশন সূত্রে জানা গেছে। তবে এ ব্যাপারে শিপিং করপোরেশনের একাধিক উর্ধ্বতন কর্মকর্তার সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কেউ-ই ফোন ধরেননি।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি থেকে বাংলার সমৃদ্ধি জাহাজটি ২৯ জন নাবিক নিয়ে ইউক্রেনে আটকা পড়ে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত