আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে পেনসিলভেনিয়ার সিনেটের প্রার্থী কনর ল্যাম্বকে সমর্থন

বাংলাদেশী কমিউনিটির পক্ষ থেকে পেনসিলভেনিয়ার সিনেটের প্রার্থী কনর ল্যাম্বকে সমর্থন

গত রবিবার (০৩/১৪/২০২২ইং) ছিলো পেনসিলভেনিয়ার সিনেটর প্রার্থী কনর ল্যাম্বের সাথে বাংলাদেশী কমিউনিটির  একটি পরিচিতি সভা। উক্ত সভায় সভাপতিত্ব  করেন ডাঃ ইবরুল চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন ডঃ নিনা আহম্মেদ এবং বিশেষ অতিথি ছিলেন কনর ল্যাম্ব।সভাটি পরিচালনা করেন কাউন্সিলম্যান মোহাম্মদ নূরুল হাসান এবং কাউন্সিলার শেখ সিদ্দিক।

কনর জেমস ল্যাম্ব হলেন একজন আমেরিকান মেরিন, আইনজীবী (প্রাক্তন ফেডারেল প্রসিকিউটর) এবং রাজনীতিবিদ যিনি পেনসিলভানিয়ার ১৭ তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন প্রতিনিধি। তিনি আগামী মার্কিন সিনেটের জন্য পেনসিলভেনিয়া থেকে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য প্রাইমারী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কনর ল্যাম্ব হলেন মাত্র ৩৭ বৎসরের একজন তরুন এবং দুই সন্তানের পিতা। আপনারা হয়তো জানেন যে, আগামী নভেম্বরের নির্বাচন সিনেটের এই আসনটি কতটা গুরুত্বপূর্ণ।হয়তো এই আসনটির ফলাফলই নির্ধারণ করবে ডেমোক্র্যাটিক না রিপাবলিকান, কোন পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। তাই পেনসিলভানিয়ার এই আসনটির গুরুত্ব অনেক বেশী।

ডাঃ ইবরুল চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভায় অংশগ্রহন করেন রুহুল আমিন ভূঁইয়া, তোজাম্মেল হক, সাইকুল ইসলাম এবং হায়দার আলী, সাইদুজ্জামান ডেনি এবং সালাম এ খান(নর্থ ইষ্ট), সৈয়দ শরিফ আহম্মেদ, হেলাল উদ্দিন, মোহাম্মদ হোসেন মিথুন,  শেখ শামিম, মোহাম্মদ হারিস, কামরুল হাসান, আবিদ হোসেন কাজল, অজিত বিশ্বংগৃহী, আনোয়ার আজাদ, শহিদ প্রামানিক এবং আশরাফুল ইসলাম আরিফ।

সভায় উপস্হিত সকলের মতামতের ভিওিতে সিনেটের প্রার্থী হিসাবে কনর ল্যাম্বকে সমর্থন প্রদান করা হয়।

সর্বশেষ সভার সভাপতি ডাঃ ইবরুল চৌধুরী ধন্যবাদ প্রদান করেন কংগ্রেসম্যান কনর ল্যাম্বের সাথে মিট এবং শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত সকলকে। এছাড়াও  তিনি আরো বলেন আমাদের সম্প্রদায়ের সাথে কনর ল্যাম্বের সাথে আলোচনাটি সত্যিই ভাল  ছিল। অনুষ্ঠানস্থলের জন্য কাউন্সিলম্যান মোহাম্মদ নূরুল হাসান, রাতের খাবারের জন্য কামরুল হাসান এবং হবিগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটি অব পেনসিলভেনিয়াকে ধন্যবাদ প্রদান করার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।


এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত