আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দুবাইয়ে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশী যুবক

দুবাইয়ে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশী যুবক

আরিফ খান, বয়স ৩৬ বছর। জন্ম ঢাকায়। দুবাইয়ে আছেন চার বছর ধরে। শারজাহ’তে আরিফের একটি গাড়ি মেরামতের দোকান আছে। ভাগ্য যাচাই করতে রাজধানী আবু ধাবির ‘মাইটি টুয়েটি মিলিয়ন’ টিকেট কিনেন তিনি। যদি টিকেট জিতে ২০ মিলিয়ন দিরহাম পান, এই আশায়! অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হয়েছে। জিতেছেন ‘বিগ টিকেটের’ ২০ মিলিয়ন দিরহাম। বাংলাদেশী মুদ্রায় ৪৮ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৬২ টাকা।

আরিফের টিকেট নাম্বার ১৪৪৪৮১। গত ২৭ মে এই টিকেট কিনেন তিনি।

খালিজ টাইমসকে আরিফ বলেন, ‘আমি সব সময় একা টিকিট কিনতাম। আমি শুধু ভাগ্য বদলানোর চেষ্টা করছিলাম। আমি আমার জীবনে আর কোনো লটারির টিকিট কিনিনি।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছি না যে, লটারিতে ২০ মিলিয়ন জিতেছি। এখনো ঘোরের মধ্যে আছি। আধা ঘণ্টা ধরে টিকেটের নাম্বারগুলো শুনতে পাচ্ছি।’

লটারিতে জেতা এই টাকা দিয়ে তিনি কী করবেন, তা এখনো ঠিক করেননি।

তিনি বলেন, ‘আমার কোনো পরিকল্পনা নেই। আমি সামাজিক মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বিগ টিকিটের প্রচার দেখে কেনায় আগ্রহী হয়েছি। এর আগে কখনো আমি ভাগ্য পরীক্ষা করিনি। আমি ১২ বছর সৌদি আরবে ছিলাম। সেখানে ব্যবসায় সফল হতে পারিনি। কিন্তু এখন সব ঠিক আছে।’

মা-বাবা, স্ত্রী আর দুই সন্তান নিয়ে আরিফের পরিবার। তার ভাই দুবাইয়ে আছেন। একটি দোকানে কাজ করেন। বলা যায়, সুখী পরিবার। তাই তিনি চিন্তা করছেন লটারিতে পাওয়া টাকা দিয়ে দরিদ্র কাউকে সাহায্য করবেন।

আরিফ বলেন, ‘টাকা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। তাই আমি এই টাকা অন্যদের সাহায্য করার জন্য ব্যায় করতে চাই।’

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত