আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আবারও কানাডায় এমপি হলেন বাংলাদেশি ডলি বেগম

আবারও কানাডায় এমপি হলেন বাংলাদেশি ডলি বেগম

কানাডার অন্টারিও প্রভিন্সিয়ালে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের ডলি বেগম। তিনিই প্রথম কোনোও বাংলাদেশি-কানাডিয়ান, যিনি টানা দুইবার এমপি হলেন।

ডলি বেগমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনায়। তার বাবা রাজা মিয়া ও মা জবা বেগম। বাজরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষে মনুমুখ পিটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন তিনি। তবে ষষ্ঠ শ্রেণিতে থাকাকালেই, প্রায় ২৩ বছর আগে পরিবারের সাথে পাড়ি জমান কানাডায়। সেখানে ২০১২ সালে টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে ইউনিভার্সিটি কলেজ অব লন্ডন থেকে উন্নয়ন, প্রশাসন ও পরিকল্পনা বিষয়ে স্নাতকোত্তর করেন ডলি।

পড়াশোনা শেষে প্রায় ১০ মাস সিটি অব টরেন্টোতে কাজ করেন ডলি বেগম। এ ছাড়া রিসার্চ অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন দ্য সোসাইটি অব এনার্জি প্রফেশনালসে।

২০১৮ সালের ৮ জুন কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক নির্বাচনে স্কারবরো সাউথ ওয়েস্ট আসন থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন ডলি বেগম। এবার দ্বিতীয়বার নির্বাচিত হলেন তিনি।

এবারের নির্বাচনে ১৫ হাজার ৯৫৪ ভোট পান ডলি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রগ্রেভি কনজারভেটিভ পার্টির ব্রেট স্নিডার ৯ হাজার ৪৩৬ ভোট পেয়েছেন।

জয় নিশ্চিত হওয়ার পর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়েছেন ডলি বেগম। তিনি বলেন, অনেক চড়াই-উতরাই পেরিয়ে, সবার সহযোগিতায় এ অবস্থানে আসতে পেরেছি। রাজনীতি করতে মা সবসময় উৎসাহ যুগিয়েছেন। স্থানীয় সবার সহযোগিতা পেয়েছি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত