আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ওয়াশিংটন ডিসিতে ঐতিহ্যবাহী প্রিয় বাংলা পথমেলা-২০১৫

ওয়াশিংটন ডিসিতে ঐতিহ্যবাহী প্রিয় বাংলা পথমেলা-২০১৫

ভিন্ন স্বাদ , ভিন্ন আয়োজন আর ভিন্ন
আকষর্নে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন
ডিসিতে উদযাপিত হলো গ্রামবাংলার
ঐতিহ্যবাহী পথ মেলা-২০১৫.
বছরধরে নবীন ও প্রবীন সমন্বয়ের নিরলস
পরিশ্রমে প্রিয় বাংলার এ এক অদ্ভুত
আকষর্ন পথমেলা , চতুর্থ বারের মত
আয়োজিত হলো আরলিংটনের পথে
ভার্জিনিয়ায়। দেশ বরেন্য স্বনামধন্য
খ্যাতিমান শিল্পী রিজিয়া পারভীন,
শফিক ঢোলক আর স্থানীয় শিল্পীবৃন্দের
সুরের মুর্ছনায় উদ্বেলিত প্রবাসী
বাংলাদেশীসহ আমন্ত্রিত চাইনিজ,
ইন্ডিয়ান, মংগোলিয়ান,বলিভিয়ান,
মেক্সিকান, আমেরিকান অতিথিবৃন্দ।
স্থানীয় শিল্পীদের মধ্যে গান পরিবেশন
করেন অসীম রানা, শাহীন, শাহ ফিরোজ,
পুলে বালা, সানজিদাসহ অনেকে।



বাংলাদেশ ও আমেরিকান জাতীয়
সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু
হয়। মিউজিশিয়ান সায়েমের মাটি গ্রুপ
সাউন্ড সিস্টেমে একের পর এক স্টেজ
মাতাতে আসে বাংলাদেশ আমেরিকান
ক্রিশ্চিয়ান এসোসিয়েশন, বর্ণমালা
শিক্ষাঙ্গন, মৃদঙ্গ, ইছামতি, মাশর্াল আর্ট,
মাল্টিকালচারাল গ্রুপ, ওল্ড ডমিনিয়ন
ক্লগারস্, ফ্লোয়িং চাইনিজ লিলিস,
মঙ্গোলিয়ান ডান্স, বলিভিয়ান ডান্স,
মেক্সিকান ডান্স, সুরবাহার ইন্ডিয়ান গ্রুপ
ও প্রিয়বাংলা পারফর্মিং গ্রুপ। ঢাকার
পোলা- ও ললনা সিনেমাটিক গানে
নাহিদ হাসান বৃষ্টির কোরিওগ্রাফিতে
নৃত্য ও মডেলিংকরেন বৃষ্টি, ইরা,
সাদিয়া, জেরিন, প্রিয়া, জিসান, রকি,
ফরহাদ, অনিক ও নাবিদ।
পথমেলায় প্রধান অতিথির আসন অলংকৃত
করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত
বাংলাদেশী রাষ্ট্রদূত মোহাম্মদ
জিয়াউদ্দীন, বিশেষ অতিথি যশোরের
সাংসদ মনিরুল ইসলাম মনি, সম্মানিত
অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
আরলিংটন কাউন্টি বোর্ডের মেম্বর
লিব্বী গার্ভে, ইভেন্ট ম্যানেজার
ল্যাসলি পেলজার, আরলিংটন কাউন্টি
পুলিশ ডিপার্টমেন্টের এসিপিডি লেঃ
কেন ডেন্নিস, স্টেট ডিপার্টমেন্টের
গিলবার্ট জি মর্টন, ভার্জিনিয়া স্টেট
গভর্নর অফিসের কর্নধার জাকি
বর্জিনিজি, আরলিংটন ডেমোক্রেট
স্টিভ বেকার।


এছাড়াও পথমেলায় প্রধান অতিথি,
বিশেষ অতিথিও সম্মানিত
অতিথিবৃন্দদের সম্মানসূচক ক্রেষ্ট প্রদান
করা হয়।
চৌকস ঘোষ ও ভয়েজ অব আমেরিকার
ফকির সেলিমের উপস্থাপনায় অনুষ্ঠিতব্য
পথমেলার আয়োজকগনের মধ্যে প্রিয়লাল
কর্মকার, শিবলী সিরাজ, জীবক বড়ুয়া,
ফারহানা হানিফ, প্যাট্রিক গমেজ, রুম্পা
বড়ুয়া, আমিরুল ইসলাম রুমি, জাহিদ আহমেদ
রাসেল, এনথনি পিউস গমেজ, দামিয়ান এন
দিয়াস, খালেদ চৌধুরী, নুপুর চৌধুরী,
বানিব্রত ঘোষ, সেলিম আকতার
উল্লেখযোগ্য। পথমেলায় মিডিয়া
পার্টনার একুশে টেলিভিশন, নিউজ-
বাংলা, রেডিও বাংলা এডিসি, এখন
সময়, বাংলাদেশী, খবর ডট কম, ওয়াশিংটন
বাংলা।


প্রবাসী বাংলাদেশীদের স্বতস্ফুর্ত
অংশগ্রহণে পথমেলা প্রাঙ্গনকে এক
গ্রামবাংলার প্রতিচ্ছায়া বলেই মনে
হচ্ছিল আর হৃদয়মন্দিরে বেজে চলছিল
উচ্ছ্বাসভরা সেই গান -মেলায় যাইরে....

শেয়ার করুন

পাঠকের মতামত