আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাংলাদেশি বংশোদ্ভূত দ্বীপ্ত রায় নিউজার্সির প্যাটারসন সিটির পার্ক এন্ড রিক্রিয়েশনের নতুন কমিশনার

বাংলাদেশি বংশোদ্ভূত দ্বীপ্ত রায় নিউজার্সির প্যাটারসন সিটির পার্ক এন্ড রিক্রিয়েশনের নতুন কমিশনার

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসন সিটির পার্ক এন্ড রিক্রিয়েশনের কমিশনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দ্বীপ্ত রায়। তিনি গত সোমবার শপথ গ্রহণ করে দায়িত্ব বুঝে নিয়েছেন।

সিটি হলের মেয়রের কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে দ্বীপ্ত রায়-কে শপথ বাক্য পাঠ করান সিটি মেয়র আন্দ্রে সাঈয়া। এ সময় সেখানে দ্বীপ্ত রায়ের পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট শাহীন খালিক, কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দীন, নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, সিটির প্ল্যানিং বোর্ডের কমিশনার ইমরান হোসাইন, বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সির কার্যনির্বাহী পরিষদের অন্যতম সদস্য এডভোকেট দর্পন কান্তি দে, অলক চ্যাটার্জি, সাংস্কৃতিক সম্পাদক অপুর্ব অপু, প্যাটারসন সিটি আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজু খান, আশিষ চৌধুরী, রাম্মী আবেদিন, নাজমা হোসাইন, মৌমিতা দে, শিউলী বৈদ্যসহ সিটির অন্যান্য কাউন্সিলম্যান, কমিশনার এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নতুন কমিশনার দ্বীপ্ত রায় প্যাটারসনের বাংলাদেশ কমিউনিটির পরিচিত মুখ হরেকৃষ্ণ রায় এবং অনিমা রায় দম্পতির ১ম সন্তান। তার পৈত্রিক নিবাস বাংলাদেশের সুনামগঞ্জ পৌর এলাকার নতুনপাড়ায়।

উল্লেখ্য যে দ্বীপ্ত রায়-ই ১ম বাংলাদেশী আমেরিকান হিন্দু যিনি সিটি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ পার্ক এন্ড রিক্রিয়েশনের কমিশনার হিসাবে আগামী ৪ বছর দায়িত্ব পালন করবেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত