আপডেট :

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

আনন্দঘন পরিবেশে প্রবাসী টাঙ্গাইলবাসী’র বনভোজন অনুষ্ঠিত

আনন্দঘন পরিবেশে প্রবাসী টাঙ্গাইলবাসী’র বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র বনভোজন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মহামারী করোনার কারণে ২০২০ সালের বনভোজন আয়োজন সম্ভব না হলেও বিগত ১৯ বছর ধরে উৎসবমুখর পরিবেশে আয়োজিত টাঙ্গাইলবাসীদের বনভোজনগুলোর মধ্যে এবারের আয়োজন ছিলো সংগঠনের ইতিহাসে সবচেয়ে সেরা আয়োজন— এমন অভিমত বনভোজনে অংশগ্রহনকারী টাঙ্গাইলবাসীদের। আটলান্টিক সমুদ্র আর অপরূপ প্রকৃতিক সৌন্দর্যে ঘেরা নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওরিয়েন্ট বীচ ষ্টেট পার্কে গত ৭ আগষ্ট রোববার আয়োজিত বনভোজনে আমন্ত্রিত অতিথি সহ পাচ শতাধিক টাঙ্গাইলবাসী সপরিবারে অংশ নেন বলে আয়োজকদের দাবী। ফলে বনভোজন স্থল হয়ে উঠে এক টুকরো টাঙ্গাইল। সংগঠনের সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস ও কোষাধ্যক্ষ আব্দুর রব এবং বনভোজন কমিটির আহবায়ক মোহাম্মদ ফরিদ খান ও সদস্য সচিব শরিফ শিকদার আতিথিদের স্বাগত জানান।

দিনব্যাপী আয়োজিত বনভোজনের কর্মকান্ডের মধ্যে ছিলো আড্ডা, শিশু—কিশোর—কিশোরীদের বিভিন্ন খেলাধুলা, পুরুষদের ফুটবল, ক্যারাম আর মহিলাদের মিউজিক্যাল পিলো আর মূল আকর্ষণ মধ্যাহ্ন ভোজ। আরো ছিলো আকর্ষনীয় র‌্যাফল ড্র ও সঙ্গীতানুষ্ঠান। বিকেলে ছিলো দই, চা আর পান—সুপারী।

বনভোজন স্থলে সকালের নাস্তা শেষে একদিকে চলে আড্ডা, অন্যদিকে চলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। প্যাভেলিয়ন সংলগ্ন সবুজ চত্তরে আয়োজিত নানান খেলাধুলার প্রতিযোগিতাগুলো ছিলো আকর্ষনীয়। মেঘনা আর যমুনা নদীর নামে দুই দলের পুরুষদের ফুটবল খেলাটি ২—১ গোলে শেষ হয়। ফুটবল খেলার জার্সী স্পন্সর করেন সানম্যান গ্লোবাল এক্সপ্রেস—এর সিইও ও প্রেসিডেন্ট মাসুদ রানা তপন।  

ব্রঙ্কসের সুপরিচিত স্পাইস আপ রেস্টুরেন্ট পরিবেশিত দুপুরের খাবার গ্রহণের পর শুরু হয় সঙ্গীত, মহিলাদের মিউজিক্যাল পিলো আর র‌্যাফল ড্র। সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগী অংশ নেন মহিলাদের মিউজিক্যাল পিলো—তে। সঙ্গীতানুষ্ঠানে মনিকা দাস, সেলিনা পারভীন, সালমা নিগার, নাসরীন চৌধুরী চিনি ও আফরোজা মহসীন মিনি একক ও যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেন। র‌্যাফল ড্র’র বিশেষ আকর্ষন ছিলো ডজনাধীক আকর্ষনীয় পুরষ্কার।

এছাড়াও বনভোন কমিটির অন্যতম সদস্য মাহবুব শাহেদ খানের পরিচালনায় পুরুষদের ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘শাহেদ—সালাহউদ্দিন’ জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।


অনুষ্ঠানের পুরষ্কার বিতরনী পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ডা. মনিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কৃষিবীদ আব্দুর রহমান, বাবু তড়িৎ বোস, খন্দকার আশিক শামীম ও পারভেজ আহমেদ এবং সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস। এসময় বক্তারা প্রবাসী টাঙ্গাইলবাসীদেরকে একটি যৌথ পরিবার হিসেবে উল্লেখ করেন এবং সুন্দরভাবে বনভোজন আয়োজনের জন্য সংগঠনের কর্মকতাদের আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, এমন আয়োজন প্রবাসী টাঙ্গাইলবাসীদের সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করবে।

বনভোজন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি মনিরুল ইসলাম মনির, ডা. জুলফিকার হায়দার কামাল, সাবেক কমোডর খন্দকার তৌফিকুজ্জামান, আইটি বিশেষজ্ঞ হারুনর রশীদ লিটন, কাস্টমস অফিসার দিলারা আফরোজ লিপি, সৈয়দ আশরাফ দুলাল এবং টাঙ্গাইল প্রেসক্লাব ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, মোহাম্মদ চিশতী সিপিএ, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বনভোজন আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোজাম্মেল হক, ফরিদ খান ও বদরুজ্জামান পিকলু, সহ সভাপতি তৌফিকুর রহমান, খন্দকার জাকির হোসেন  সাবেক সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও শরীফ সিকদার এবং মাহবুব শাহেদ খান, এনামুল হাসান, আবু আওয়াল সিদ্দিকী আপেল, মোহাম্মদ শাহজাহান, আরীফ বিন আনোয়ার, নাসরীন চৌধুরী চিনি, সালমা আক্তার, ইলিয়াস হোসেন, মিজানুর রহমান, টুটুল তালুকদার, আব্দুল রব, শামীম মিয়া ও সানোয়ার হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবীর সুলতান বোখারী।
 
র‌্যাফল ড্র’র প্রথম পুরষ্কার স্বর্ণের গহনা স্পন্সর করেন বিশিষ্ট সাইক্রিয়েটিক বিশেষজ্ঞ ডা. মনিবুর রহমান খান, দ্বিতীয় পুরষ্কার ৫৫ ইঞ্চি টিভি স্পন্সর করেন জ্যামাইকার চাংপাই চাইনিজ রেষ্টুরেন্ট, তৃতীয় পুরষ্কার স্বর্ণের আংটি স্পন্সর করেন এটর্নী মঈন চৌধুরী আর চতুর্থ পুরষ্কার ল্যাপটপ স্পন্সর করেন সাপ্তাহিক মুক্তচিন্তা সম্পাদক ফরিদ আলম। এছাড়াও আরো একাধিক পুরষ্কার ছিলা। এই পুরষ্কারগুলোর স্পন্সর ছিলো ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ার, মান্নান গ্রোসারী, আলিফ ফার্মেসী, রণির ফ্রেস পিজা, সাপ্তাহিক বাংলাদেশ, সাঈদ রিমেক্স, কৃষিবীদ আব্দুর রহমান, ছবি রানী পাল, আকবল হোসেন, খন্দকার রুহুল আমীন, বোরহান উদ্দিন ও দেশী বাজার হালাল মিট।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত