আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শনিবার নিউজার্সিতে জন্মাষ্টমীর শোভাযাত্রা

শনিবার নিউজার্সিতে জন্মাষ্টমীর শোভাযাত্রা

বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজেশন অব নিউজার্সির আয়োজনে আগামী ২০ আগস্ট শনিবার বিকাল ৪টায় শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উৎসব যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মাহসাড়ম্বরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে উদ্‌যাপিত হবে। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নিউজার্সির ওয়াইন সিটির ৭১৪ প্রিকনেস এভিনিউতে অবিস্থিত মহাত্মা গান্ধী মন্দিরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে গত শুক্রবার রাতে বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজেশন অব নিউজার্সির সভাপতি বিশ্বজিৎ দে বাবলু’র সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক শ্রী মিল্টন দাশের পরিচালনায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় প্যাটারসন সিটির একটি হলে। সভা শেষে সংগঠনটির  সাধারণ সম্পাদক শ্রী মিল্টন দাশ জানান তাদের এবারের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শ্রীমদ্ভগবদগীতা, জন্মাস্টমী-মহাশোভাযাত্রা, সন্ধ্যারতি, জন্মাষ্টমী পূজা ও ভোগ, ইসকন অব নিউইয়র্ক সিটির প্রভুদের পরিচালায় ধর্মসভা, ভজন ও কীর্তনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে এবং বৈশ্বিক করোনাসহ বিভিন্ন মহামারী হতে মুক্তির জন্য সমবেত প্রার্থনা এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে। এবারের জন্মাস্টমীতে মহাপ্রসাদ নিবেদন করবেন সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের  অন্যতম সদস্য বিশ্বজিৎ সাহা।

এদিকে বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজেশন অব নিউজার্সির সহসভাপতি শ্রী প্রসূন কান্তি তালুকদার এবং যুগ্ন সাধারণ সম্পাদক সিটি কমিশনার শ্রী দ্বীপ্ত রায় জানান প্রতিবৎসরের মতো এবারও বাংলাদেশ হিন্দু রিলিজিয়াস ওয়েলফেয়ার অর্গেনাইজশন অব নিউজার্সি’র আয়োজনে 'মানবতা আর ভ্রাতৃত্ববোধ মাধ্যমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় সনাতন ধর্মালম্বীদের প্রাণপুরুষ ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী ও জন্মাষ্টমীর ঐতিহাসিক মহাশোভাযাত্রা আগামী ২০ আগস্ট বিকাল ৪টায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। শোভাযাত্রায় নিউজার্সির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক কৃষ্ণ ভক্ত সমাগম হবে। শোভাযাত্রার উদ্বোধন করবেন প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সাঈয়া।বিশেষ অতিথি হিসাবে থাকবেন ইস্কন অব নিউইর্য়কের সিটির প্রভু শ্রী ডেভিট দাস, প্যাটারসন সিটি কাউন্সিলের প্রেসিডন্ট শাহীন খালিক, সিটি কাউন্সিল এট লার্জ ফরিদ উদ্দীন, নিউজার্সি কংগ্রেসনাল প্রার্থী রিপাবলিক পার্টির নেতা বিলি প্রেমেপ, প্যাসাইক কাউন্টি শ্যারিফ ক্যান্ডিডেট ম্যাসন মাহের, পাসাইকে কাউন্টি কমিশনার প্রার্থী এলেক্স ক্রুজ।

উল্লেখ যে যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই ভগবান শ্রী বিষ্ণু নিজেকে প্রকাশ করে সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হন। দ্বাপর যুগে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার রূপে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের সন্তান রূপে ধরাধামে অবতীর্ণ হন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকেই ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার হিসাবে গণ্য করা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হন। এই কারণে ভাদ্র মাসের কৃষ্ণাষ্টমী তিথি হিন্দুদের কাছে খুবই পুণ্য তিথি। এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ পাওয়া।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত