আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

দ্বিতীয় বর্ষে মেরিল্যান্ডের বাংলা বাজার

দ্বিতীয় বর্ষে মেরিল্যান্ডের বাংলা বাজার

মেরিল্যান্ডের চেরিহিলের একমাত্র বাংলাদেশি তরুণ উদ্যোক্তাদের  দেশীয় পণ্যের  দোকান বাংলা বাজার সাফল্যের সাথে দ্বিতীয় বর্ষে পর্দাপন করেছে। এই উপলক্ষ্যে দিনব্যাপী বিশেষ মূল্যহ্রাস, লটারি ও বাংলা খাবারের আয়োজন করা হয়েছে। কেক কাটার মধ্যে দিয়ে উদযাপিত আয়োজনে মেট্রো ওয়াশিংটনের ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মত।
সাকলে থেকে ক্রেতারা ছুটে আসেন বাংলা বাজারে দেশীয় পণ্য ক্রয়ের উদ্দেশ্যে। দেশীয় শাক-সবজি, মাছ,মিষ্টি,দই, চানাচুর ক্রয়ের তালিকায় স্থান পায়।  তবে সর্বাধিক ক্রয়ের তালিকার মধ্যে ছিল মাছ।
তরুণ উদ্যোক্তা বাবলু রিবেরু বলেন, বাংলাদেশী ও ভারতীয় মানুষদের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রতি সপ্তাহে সরবরাহ করা হয়।  তিনি বলেন, আমরা চেষ্টা করি ফ্রেস পণ্য সরবরাহ করতে।  তাই দিনে দিনে আমাদের ক্রেতার সংখ্যা বেড়ে চলেছে।
বিপুল এলিট গনছালভেস বলেন, বাংলা বাজারে ১০০% হালাল দ্রব্য বিক্রি করা হয়। অনলাইন এবং বাড়িতে পার্সেল যত্নসহকারে আমরা করে থাকি।
সমাজ সেবিকা ও ব্যবসায়ী পারভীন পাটোয়ারী বলেন, বাংলা বাজার তাদের পথ চলার দুই বছরে বাংলা কমিউনিটির জন্য সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন। তিনি আহবান করেন যেন বাংলা কমিউনিটির মানুষ এখানে এসে কেনাকাটা করেন।
বাংলাদেশ আমেরিকান খ্রিষ্টান এসোসিয়েশন এর প্রেসিডেন্ট ডমিনিক রেগো বলেন, আমি প্রতি সপ্তাহে এখানে বাজার করতে আসি। তরুণ উদ্যোক্তাদের অমায়িক ব্যবহার ও হাতের নাগালে সহজে যেকোন দ্রব্য কেনার সহজলভ্যতার কারণে তিনি ছুটে আসেন।
উল্লেখ্য চার তরুণ উদ্যোক্তা বাবলু রিবেরু, বিপুল এলিট গলছালভেস, বিভাস ফ্রান্সিস রোজারিও ও মার্ক জুলিয়াস বাড়ৈ দুই বছর আগে চেরিহিল রোডে বাংলাদেশী পণ্যের বাংলা বাজার চালু করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত