আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফ্রান্সে বাংলাদেশি যুবক খুন

ফ্রান্সে বাংলাদেশি যুবক খুন

ঘাতক অন্য বাংলাদেশি শ্রীঘরে

ফ্রান্সের সেন্ডেনিস এলাকায়
বাংলাদেশি বন্ধুর হাতে খুন হয়েছেন সুজন
নামে অপর এক বাংলাদেশি যুবক। গত ৩
অক্টোবর ঘাতক আমির খান ওরফে বাদশা ও
সুজন রাতের বেলা তাদের বন্ধু চঞ্চল শেখের
বাসায় দাওয়াত খেতে যান। ওখানে
কথাকাটাকাটির একপর্যায়ে আমির খান
ওরফে বাদশা পেছন দিকে সুজনের ঘাড়ে
ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা
যান সুজন। এ ঘটনায় সেখানে উপস্থিত অন্য
বন্ধুরা ঘাতক আমির খান ওরফে বাদশাকে
পুলিশের হাতে তুলে দেন।
জানা যায়, সুজন প্রায় তিন বছর ধরে
ফ্রান্সে বসবাস করে আসছিলেন। ফ্রান্সে
রাজনৈতিক আশ্রয় চাইলে ফ্রান্সের
আদালত সুজনের রাজনৈতিক আশ্রয়ের
আবেদন প্রত্যাখ্যান করেন। তিনি দীর্ঘদিন
ধরে কর্মহীন থাকার ফলে জীবিকার জন্য
বিভিন্ন সময়ে রাস্তার পাশে ফলের
দোকানে কাজ করেছেন বলে জানা গেছে।
কিছুদিন আগে সুজনের সঙ্গে ঘাতক আমির
খান বাদশার পরিচয় হয়। নাম প্রকাশ না
করার শর্তে সুজনের এক বন্ধু জানান, ঘাতক
বাদশা একজন ইয়াবাসেবী। পাশাপাশি
তিনি ফ্রান্সে ইয়াবা ব্যবসায় জড়িত
ছিলেন। যার ফলে বাদশার সঙ্গে দেশি-
বিদেশি অনেকে ইয়াবা ব্যবসার সঙ্গে
জড়িত। ইয়াবাসেবীদের সঙ্গেও তার
সুসম্পর্ক হয়। সুজন বাদশাকে এই পথ থেকে
ফিরে আসতে বলার একপর্যায়ে বাদশা
উত্তেজিত হয়ে পড়েন এবং সুজনকে ঠাণ্ডা
মাথায় খুন করেন।
নিহত সুজনের দেশের বাড়ি ঢাকার বাড্ডা
এলাকায় এবং ঘাতক আমির খান
মাদারীপুরের শিবচরের বাসিন্দা। লাশ দু-
একদিনের মধ্যে দেশে পাঠানো হবে। দেশে
তার এক কন্যাসন্তান ও স্ত্রী রয়েছে বলে
জানা গেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত