আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আমেরিকার জর্জিয়ায় নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত আবু নাসের বিজয়ী

আমেরিকার জর্জিয়ায় নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভুত আবু নাসের বিজয়ী

বাংলাদেশী বংশোদ্ভুত আবু নাসের

অবশেষে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের
ডোরাভিল সিটি কাউন্সিল নির্বাচনের স্থগিত চূড়ান্ত
ফলাফলে প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ আবু
নাসেরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত
মঙ্গলবার অনুষ্ঠিত ডোরাভিল সিটি কাউন্সিল নির্বাচনে
কাউন্সিলর পদে বাংলাদেশি বংশোদ্ভুত মোহাম্মদ
আবু নাসের তার নিকটতম প্রতিদ্বন্দ্বি টিম
স্নাইডারের চেয়ে ৪ ভোটের ব্যবধানে
এগিয়ে থাকেন। প্রয়োজনীয় নথিপত্রের
অভাবে ভোট মেশিনে ভোট দিতে না পারায় ৭
জন বাংলাদেশি ঐদিন নাসেরের পক্ষে ভোট
প্রদান করলেও তা নাসেরের পক্ষে
ভোটগুলো অন্তর্ভুক্ত না হওয়ায় ভেটো প্রদান
করা হয়। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত ফলাফল
স্থগিত ঘোষণা করেন।
গতকাল সোমবার উক্ত চ্যালেঞ্জ ভোটগুলো
পুনঃগণনা করা হলে সেখান থেকে আরো ৬টি
ভোট নাসেরের ভোট বাক্সে এসে যায়।
ফলে চূড়ান্তে ফলাফলে নাসের তার প্রতিদ্বন্দ্বি
টিম স্নাইডারকে ১০ ভোটে হারিয়ে বিজয়ের মালা
ছিনিয়ে আনতে সক্ষম হয়। আবু নাসেরের প্রাপ্ত
ভোটের সংখ্যা ৪০০ এবং টিম স্নাইডার ৩৯০।
বিজয়ের আনুষ্ঠানিক ঘোষণার পরপরই নির্বাচন
ক্যাম্পিং ম্যানেজার মাহবুবর রহমান ভূঁইয়া জানান, এ সংবাদ
শোনার সাথে সাথে তিনি মোহাম্মদ আবু
নাসেরকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে ষ্টাটাস
দিলে সেখানে কয়েক মিনিটের মধ্যেই দেশ
বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শত
অভিনন্দন বার্তা পাওয়া যায়। এ ছাড়াও দলীয় এবং
ব্যক্তিগতভাবে আবু নাসেরকে অভিনন্দন জানিয়ে
বার্তা দিয়েছেন তারা হলেন, জর্জিয়া বাংলাদেশ
সমিতির সভাপতি সম্পাদক যথাক্রমে মোহাম্মদ
জাহাঙ্গীর হোসেন, জর্জিয়া আওয়ামী
লীগের সভাপতি সম্পাদক মোহাম্মদ আলী
হোসেন ও মাহমুদ রহমান, জর্জিয়া বিএনপি নেতা
আবু নাসের মিলন, দেশি ডেমোক্রাটিক পার্টি ইনক
সভাপতি খান মাসুদ ও সাধারণ সম্পাদক মামুন শরিফসহ
আরও অনেকে।
ডোরাভিল সিটি কাউন্সিল নির্বাচনে আবু নাসের ছাড়াও
অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, মেয়র
ডোনা পিটম্যান, প্রাপ্ত ভোট ৫৭৫, নিকটতম
প্রতিদ্বন্দ্বি টি হার্ট প্রাপ্ত ভোট ২৬০। ডিস্ট্রিক্ট-১
কাউন্সিলর পি ফেলমিং প্রাপ্ত ভোট ৪০১ নিকটতম
প্রতিদ্বন্দ্বি জুলি নিউম্যান প্রাপ্ত ভোট ৩৮১, এবং
ডিস্ট্রিক্ট- ৩ এ বিনা প্রতিযোগিতায় নির্বাচিত
হয়েছেন উইলিয়াম হিলার্ড।

শেয়ার করুন

পাঠকের মতামত