আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্যাটারসনে শাহীন খালিককে সরকারিভাবে নির্বাচিত করে গেজেট প্রকাশ

প্যাটারসনে শাহীন খালিককে সরকারিভাবে নির্বাচিত করে গেজেট প্রকাশ

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিউজার্সি অঙ্গরাজ্যের ৩য় বৃহত্তম প্যাটারসন সিটি কাউন্সিল নির্বাচনে সরকারি গেজেট প্রকাশিত হয়েছে। গত ১৭ মে মঙ্গলবার পেসাইক কাউন্টি নির্বাচন কমিশন অফিশ থেকে জারিকৃত গেজেটে সিটির ওয়ার্ড কাউন্সিল   নির্বাচনের সরকারি গেজেট প্রকাশ হয়। উল্লেখ্য গত  গত ১০ মে মঙ্গলবার সিটির ৬টি ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনের সাথে বাংলাদেশি অধ্যুষিত ২ নম্বর ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়। গেজেট প্রকাশের ব্যাপারে বিভিন্ন মহল থেকে নানা কথা শুনা গেলেও গেজেট প্রকাশ হওয়ায় সিটির দুই নম্বর ওয়ার্ডে বসবাসকারী সব কমিউনিটির  মনে স্বস্থি ফিরে এসেছে।প্রকাশিত গেজেটে দুই নম্বর ওয়ার্ডে কাউন্সিলম্যান পদে বেসরকারি ভাবে বিজয়ী সর্বজন সমর্থিত কাউন্সিলম্যান প্রার্থী সমাজ সেবক শাহীন খালিককে  সরকারি ভাবে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়। আগামী জুন মাসের ১ম সপ্তাহে কাউন্সিলম্যান হিসাবে শপথ নিবেন নবনির্বাচিত বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান শাহীন খালিক।

উল্লেখ্য গত ১০ মে অনুষ্ঠিত নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী  শাহীন খালিক পেয়েছেন এক হাজার ৪০০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান কাউন্সিলম্যান ও একই ওয়ার্ড থেকে গত ২বারের নির্বাচিত এবং প্রথম বাংলাদেশি-আমেরিকান কাউন্সিলম্যান মোহাম্মদ আক্তারুজ্জামান ফয়সল পেয়েছেন এক হাজার ৩৮১ ভোট। কাউন্সিলম্যান পদে ওই ওয়ার্ড থেকে তিনবারের নির্বাচিত সাবেক কাউন্সিলম্যান আসলান গাঁউ ও একমাত্র ল্যাটিন-আমেরিকান প্রার্থী এডি গঞ্জালেসও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের প্রাপ্ত ভোট যথাক্রমে ৭৩৯ ও ৪৮৬।

নিউজার্সিতে প্রবাসী বাংলাদেশিদের সেবামূলক প্রতিষ্ঠান নিউজার্সি হেলপ সেন্টারের প্রতিষ্ঠাতা শাহীন খালিক কাউন্সিলম্যান পদে বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায়  জানান,  সব প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি কৃতজ্ঞ। নির্বাচনী  প্রতিশ্রুতি অনুযায়ী দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐকবদ্ধভাবে কাজ করে প্যাটারসনকে সুপরিকল্পিতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করার উদ্যোগ গ্রহণ করার বিষয়টি উল্লেখ করেন তিনি। কমিনিউটির উন্নয়নের পাশাপশি আদর্শ সমন্বয়কারী হয়ে সিটির দুই নম্বর ওয়ার্ডে বসবাসকারী সব কমিউনিটির মধ্যে সমন্বয় করে সকল নাগরিকের সম্মান ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 শাহীন খালিকের জন্ম বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া গ্রামে।তিনি ১৯৯০ সালে ১৩ বছর বয়সে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন। তখন থেকে নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

শেয়ার করুন

পাঠকের মতামত