আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

গুলশানে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমেরিক-বাংলাদেশ এলাইন্স

গুলশানে সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমেরিক-বাংলাদেশ এলাইন্স

আমেরিক-বাংলাদেশ এলাইন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম এক বিবৃতিতে বিবৃতিতে গত ২ জুলাই ঢাকার গুলশানে অবস্থিত হলি আর্টিশান ক্যাফেতে সন্ত্রাসী হামলা ও জিম্মি করে দেশী-বিদেশী নিরিহ মানুষ হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নয় ঘন্টার জিম্মি নাটকে নিহত দু’জন পুলিশ অফিসার এবং দেশী-বিদেশী প্রায় বিশ জনকে নারকীয়ভাবে গুলি ও জবাই করে হত্যার মত জঘন্য সন্ত্রাসী আক্রমনকে মাত্র উনিশ মিনিটে যৌথ বাহিনীর কমান্ডো হামলায় দমন করার জন্যে  প্রধানমন্ত্রীসহ সেনা, নৌ ও বিমান বাহিনী, পুলিশ, র‌্যাব ও বিজিবি’র সকল সদস্যকে ধন্যবাদ জানানো হয় সকল প্রবাসী বাঙ্গালীদের পক্ষ থেকে।পবিত্র রমজান মাসের ইবাদত বন্দেগী বাদ দিয়ে সন্ত্রাসী কায়দায় ইসলাম ধর্মের নাম ব্যবহার করে “আল্লাহু আকবর” ধ্বনি দিয়ে নিরীহ মানুষ হত্যা ধর্মভীরু কোন মানুষ করতে পারে না। ওরা মানবতার শত্রু, ওরা এজিদের বংশধর, ইবলিসের সহযোগী।

আমেরিক-বাংলাদেশ এলাইন্সের বিজ্ঞপ্তিতে বাপসনিঊজকে বাংলাদেশের সকল প্রগতিশীল ও অসাম্প্রদায়িক রাজনৈতিক দল-মত ও পক্ষের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে বাংলাদেশের মাটি থেকে সাম্প্রদায়িক সকল দল ও সংগঠনকে নিষিদ্ধ ঘোষনা করে ‘৭১ এর ন্যায় শত্রুকে নিশ্চিহ্ন করতে হবে বলে জানান। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সন্ত্রাসী-জঙ্গী গোষ্ঠীর কোন স্থান নাই এবং হবে না। বাংলাদেশ কখনও আফগানিস্তান, ইরাক, সিরিয়া, পাকিস্তান ও তুরস্কের মত হবে না। কারন বাঙ্গালী বীরের জাতি এবং কখনও সন্ত্রাসের কাছে মাথা নত করে না।

শেয়ার করুন

পাঠকের মতামত