আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

৭ বাংলাদেশী পাচ্ছেন ‘ফোবানা এওয়ার্ড’

৭ বাংলাদেশী পাচ্ছেন ‘ফোবানা এওয়ার্ড’

সেপ্টেম্বরের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত ‘লেবার ডে উইকেন্ডে’ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘শেরাটন পেন্টাগণ সিটি হোটেলে’ অনুষ্ঠিতব্য ফোবানা’র (ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা) ৩০তম বাংলাদেশ সম্মেলনে মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা, পরিবেশ সুরক্ষা, সমাজসেবা, বিজ্ঞান-গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে ৭ জনকে ‘ফোবানা এওয়ার্ড’ প্রদান করা হবে। সম্মেলনের হোস্ট কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর এ তথ্য জানিয়েছেন।

মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকার পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপনের জন্যে শিল্পী শাহাবুদ্দিন আহমেদ (মুক্তিযোদ্ধা ক্যাটাগরি), সাংবাদিকতায় ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, শিক্ষায় ‘মডার্ন ই-লার্নিং’-এর উদ্ভাবক ড. বদরুল হুদা খান, বিজ্ঞানে ড. আশরাফ আহমেদ, সমাজসেবায় ওয়াহেদ হোসেনী, পরিবেশ সুরক্ষায় চ্যানেল আইয়ের মুকিত মজুমদার এবং মেধাগতভাবে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্যে আনশা জান্না ইসলাম পাবেন এসব এওয়ার্ড।

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশীদের মহামিলনমেলা হিসেবে পরিচিত ‘ফোবানা’র এ সম্মেলনের হোস্ট করছে ‘বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি।’

 উল্লেখ্য, এই সিটি থেকেই ১৯৮৭ সালে ফোবানার যাত্রা শুরু হয় এবং প্রতিষ্ঠাকালিন অনেকেই এবারের সম্মেলনে তাদের স্মৃতিচারণ করবেন। সম্মেলনে অতিথির তালিকায় রয়েছেন বাংলাদেশের গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, জাতীয় সংসদে পররাষ্ট্র সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দীপু মনি, ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও কংগ্রেসের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য এবং বাংলাদেশ ও প্রবাসের খ্যাতনামা সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের তারকারা। দেশ ও প্রবাসের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে থাকবে বেশ কটি সেমিনার-সিম্পোজিয়াম। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত করতেও রয়েছে বিশেষ একটি উদ্যোগ।

হোস্ট কমিটির কর্মকর্তারা একযোগে কাজ করছেন ৩০তম এ সম্মেলনকে সেরা একটি সমাবেশে পরিণত করতে।


 এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত