আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ইতালিতে জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশিসহ গ্রেফতার ৮

ইতালিতে জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশিসহ গ্রেফতার ৮

ইতালিতে সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুতি নিয়েছে এমন তথ্যের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী পুলিশের বিশেষ ইউনিট দুই বাংলাদেশিসহ ৮ বিদেশিকে গ্রেফতার করেছে। সন্ত্রাসী সংগঠন আইএসের জঙ্গি সন্দেহে ইতালির নেপলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই বাংলাদেশি হলেন কামরুল মোহাম্মদ (৪২) ও আলী শেখ (৩২)।

পুলিশ প্রথমে সন্দেহভাজন দলনেতা তিউনিসিয়ার নাগরিক মোহাম্মদ কামেল এদিনকে (৪১) গ্রেফতার করে। গ্রেফতার অন্যরা হলেন তিউনিশিয়ার বাদ্রেদ্দিনে আফিয়া (২৭), মরক্কোর মোহাম্মদ  চারাক্কি (৫১), এল খারাতি মোহাম্মদ, কামারি মোহাম্মদ এবং মেদয়াখ মোহাম্মদ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ‘নির্জনে নেকড়ে জিহাদি’ নির্দেশনা গ্রন্থ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গি কার্যকলাপের প্রমাণ পাওয়া গেছে। তারা সহজেই সুন্দর কথায় মানুষকে বশে আনতে পারে। এরা বড় ধরনের অঘটন বা সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল।

এদের মধ্যে একজনের ছদ্দ নাম ছিল ‘বিন লাদেন’। তিনি স্থানীয় সান মারচেল্ল মসজিদের বিশেষ দায়িত্বে ছিলেন এবং মসজিদেই বাস করতেন। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্যারিসের কার্টুন ম্যাগাজিন শারলি হেব্দু অফিসে হামলাকারীর বিচার নিয়েও বিরূপ মন্তব্য করেন।

পুলিশ আরো জানিয়েছে, ওই ব্যক্তি নিজের ফেসবুক প্রোফাইলে লিখেছেন ‘আমি যতদিন মানুষ হয়ে বেঁচে থাকবো ততদিন আইএস হয়ে থাকবো। যদি মরে যাই তাদের সঙ্গে শরিক হয়ে মরতে চাই।’ পাশাপাশি তিনি ফ্রান্সের পতাকা পদদলিত করার ছবিও দিয়েছেন।

তবে দুই বাংলাদেশি কামরুল মোহাম্মদ (৪২) ও আলী শেখসহ (৩২) গ্রেফতারকৃত বাকি ৭ জনের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, এর আগে ইতালি পুলিশ ভেনিস বিমানবন্দর থেকে জঙ্গি সন্দেহে এক যুবককে বাংলাদেশে ফেরত পাঠায়। এ ব্যাপারে জানতে রোমে বাংলাদেশ দূতাবাসে ফোন করা হলেও কাউকে পাওয়া যায়নি।


 এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত