আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

১৮ সেপ্টেম্বর আর্লিংটনে প্রিয়বাংলার পথমেলা : প্রবাসে বাংলাদেশ

১৮ সেপ্টেম্বর আর্লিংটনে প্রিয়বাংলার পথমেলা : প্রবাসে বাংলাদেশ

দেখেছি তোমায় হে জননী
স্বপভরা চোখে ,
প্রবাস বেদনায় চিত্রকল্পে
আঁকিয়ে রেখেছি বুকে।
তব জন্ম হলো সার্থক আজি
দেশ প্রেমের নাই শেষ,
প্রবাস দুয়ারে চির অম্লান
সোনার বাংলাদেশ।

দেশের টান প্রতিনিয়ত বুকের মাঝে প্রতিধ্বনিত হয়। কখনো মননে কখনো বা অবচেতনে। শত ব্যস্ততার পরে ঘরের আঙিনায় বসে স্মৃতির পাতায় ভেসে উঠে শত চেনা মুখ, প্রিয় ক্ষণ, প্রিয় জন্মভূমির মাটির গন্ধ। মনে পড়ে সোনালী প্রান্তরের সবুজ মাঠ, ধুলোমাখা কিশোরের দল, স্কুলের বৃষ্টিভেজা মাঠ আর আড্ডা মুখর সন্ধ্যা। সন্ধ্যায় আজানের ধ্বনি, গীর্জার ঘন্টা আর উলুধ্বনির মধুর বড্ড মিস করি!!! জানি ফেরা হবে না কোনদিন। তবুও খুঁজি আমার দেশ, আমার মানুষ, আমার প্রিয় বাংলাকে। তাই তো চলে আসি বাংলা উৎসবে, পথমেলাতে, পহেলা বৈশাখে, পিঠা উৎসবে আর বর্ণমালা শিক্ষাঙ্গনে। এই তো আমার চিরচেনা বাংলা মায়ের আঁচলের চেনা গন্ধ।

মেট্রোওয়াশিংটনে সারা বছরব্যাপী নানা বাংলা অনুষ্ঠানে মুখর থাকে। প্রবাসী বাংলাদেশীদের মনের কোন  জমে থাকা দেশপ্রেম ও দেশাত্মবোধক যেন এই অনুষ্ঠানমালার বহিঃপ্রকাশ।  পহেলা বৈশাখ, পিঠা উৎসব, বাংলা উৎসব, বাংলা মেলা, নবান্ন উৎসব , বসন্ত উৎসব, প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে বাংলা গানের আসর এ যেন আমেরিকার বুকে ছোট্ট একটি বাংলাদেশ। শুধু কি তাই? ভিনদেশিদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। বিদেশ-বিভুঁইয়ে যারা আছেন, কেবল তারাই বুঝেন প্রবাসে থাকার দুঃখ যন্ত্রণার কথা। ক্ষণিক সময়ে এই সব উৎসব আমাদের নিয়ে যায় বাংলা মায়ের কোলে। মেট্রোওয়াশিংটনে বছরে যতগুলো বাংলা অনুষ্ঠান হয়, তার মধ্যে প্রিয়বাংলা সংগঠনের পথমেলা অন্যতম। হাজার মানুষের মিলন মেলা বসে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আরলিংটনে।

প্রিয়বাংলার পথমেলাতে থাকে নানা আয়োজন। প্রবাসী শিশু-কিশোর-বয়স্কদের পরিবেশনার সাথে একই মঞ্চে পরিবেশন করে দক্ষিণ আমেরিকার দেশসমূহ সাথে ইউরোপের বিভিন্ন দেশ। ভিনদেশিদের তাদের নিজস্ব সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরে বাংলা সংস্কৃতির প্রতি সম্মাননা দেখিয়ে এক হয়ে মিশে যায় পথমেলায়। সব চেয়ে আকষণীয় পরিবেশনার মধ্যে বলিভিয়ার ঐতিহ্যবাহী আদিবাসী পোশাকে আদিবাসী নৃত্য। নিজেদের নাচের তালে দর্শকদের আনন্দ দিয়ে থাকে এই আদিবাসী শিল্পীরা।



সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রাস্তার দুপাশ জুড়ে থাকে গ্রাম বাংলার জীবন্ত চিত্র। প্রবাসে বসে আমরা যা মনে কল্পনা করি , এই পথমেলাতে এসে তা বাস্তবে উপলব্ধি করতে সক্ষম হয়। আরলিংটনের ওয়াল্টার স্ট্রিটের পুরোটা দখল করে সারাদিন ব্যাপী চলে এই অনুষ্ঠান। তাই রাস্তার দুধারে নানা জাতীয় পসরা সাজিয়ে বসে বাংলার রমণীরা। শাড়ি, মাটির গহনা, পাঞ্জাবি-পাজামা, সালোয়ার, চুরি, বাহারি পিঠা, চা, সিঙ্গারা, ঝালমুড়ি, চটপটি সাজানো এই মেলা যেন আমার সোনার বাংলাদেশ।

অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন সেক্টরে অবদান রাখার জন্য সম্মাননা ক্রেস্ট প্রদান।  দেশ ছাড়া ভিনদেশীরাও এই সম্মানে ভূষিত হয়। আরলিংটনে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত বেশ কয়েকজন পুলিশ অফিসার, গভর্নর এই বিশেষ সম্মাননা পেয়েছেন। এই কারণে পথমেলার প্রতি তারা বিশেষ যত্নশীলতার পরিচয় দিয়ে থাকেন। গত বছর উক্ত কাউন্টি থেকে মেলার জন্য আরো দুই ঘন্টা বাড়িয়ে দেয় কাউন্টির কর্মকতাবৃন্দ।

অনেকের অক্লান্ত পরিশ্রমের ফসল এই পথমেলা।  প্রিয়বাংলা প্রবাসের বুকে শুধু একটি সংগঠন নয়, এই যেন বাংলাদের প্রতীক হয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে মেট্রো ওয়াশিংটনে। ভিন দেশের মাটিতে বাংলা সংস্কৃতির চর্চা, ধারণ ও লালন পালন কষ্টসাধ্য ও সময়ের ব্যাপার। এতো প্রতিকূলতার মধ্যে দিয়ে ওয়াশিংটন এলাকায় চলছে বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির চর্চা।



অনুষ্ঠান উপভোগ করতে আসা কয়েকজনের সাথে আলাপ করে জানা যায় , তারা এই অনুষ্ঠানে আসেন, দেশের মাটির সুধা গন্ধের টানে। এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু সময়ের জন্য তারা দেশকে খুঁজে পান সাত সমুদ্র টের নদীর পারে। অনেকে গর্ব করে বলেন, প্রবাসের বুকে বাংলাদেশীদের এতো অনুষ্ঠান হয় যা অন্য কোন দেশের ক্ষেত্রে দেখা যায় না।
কেউ বলেন, সারা বিশ্ব থেকে অংশ সংস্কৃতি মুছে গেলেও বাংলা সংস্কৃতি থাকবে চির উজ্জ্বল-অম্লান।

মানুষের মনের এই অভিব্যক্তির প্রতি সম্মান রেখে প্রিয়বাংলাকে পথ চলতে হবে। ধরে রাখতে হবে, বাংলা সংস্কৃতিকে।



প্রতিবারের ন্যায় এবারও প্রিয়বাংলা আগামী ১৮ সেপ্টেম্বর আর্লিংটনের ওয়াল্টার স্ট্রিটে সকাল ১১ থেকে সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত ৫ম পথমেলা  আয়োজন করতে যাচ্ছে। প্রিয়বাংলার  প্রিয়লাল কর্মকার জানান ,এবারের আয়োজন বরাবরের মতোই বাংলাদেশী শিল্পীদের পাশাপাশি ভিনদেশি শিল্পীদের অংশগ্রহণ থামবে। থামবে বিশেষ সম্মাননা পর্ব।  পাশাপাশি, ভিবিন্ন স্টল তো থাকবেই। এইবার বাংলাদেশ থেকে মেলা মাতাতে আসছেন সুকণ্ঠী গায়িকা বেবী নাজনীন ও মুক্তা সারওয়ার। প্রিয়লাল বলেন, সমস্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।

মেট্রোওয়াশিংটনের পাশাপাশি অন্যান্য স্ট্রেটের বিভিন্ন বাংলাদেশী সংগঠন বাংলাদেশকে প্রবাসের বুকে জাগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এই জন্য সকল আয়োজকদের স্যালুট তো জানাতেই হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত