আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বাংলাদেশের সাংবাদিকরা

যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বাংলাদেশের সাংবাদিকরা

লস এঞ্জেলেসে জ.ই মামুনকে সংবর্ধনা

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবস্থান করছেন বাংলাদেশের প্রিন্ট ও িইলেক্ট্রনিক্স মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকরা। নির্বাচনের মূল অবস্থা নিয়ে প্রতিবেদনসহ এখানকার প্রবাসী বাংলাদেশিদের নির্বাচন ভাবনা নিয়ে বিশেষ প্রতিবেদন করছেন এসব সাংবাদিকরা। এরই অংশ হিসেবে লস এঞ্জেলেসে আগমন উপলক্ষে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার জনপ্রিয় সাংবাদিক ও এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুনকে সংবর্ধনা দিয়েছেন  লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশীরা। গত মঙ্গলবার সন্ধ্যায় লিটল ব্যাংলাদেশেস্থ  বাংলাদেশ একাডেমী মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

‘ফ্রেন্ডস ক্লাব’, ‘বাংলাদেশ একাডেমী’ এবং ‘রাইটার্স এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া’র যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় সংবর্ধিত অতিথি জ.ই মামুন বলেন, দেশের উন্নতিতে কৃষি, গার্মেন্টস সেক্টর ও প্রবাসীদের অবদান সবচেয়ে বেশী এবং দেশ এখন উন্নয়নের মাইলফলক অতিক্রম করছে। আর এই উন্নয়নের ধারায় দেশের ইলেকট্রনিক মিডিয়ার নিরপেক্ষতাও আশাব্যঞ্জক।

তিনি বলেন, আপনারা এই কর্মব্যাস্ত জীবনের মাঝে আমাকে সংবর্ধনা দিচ্ছেন এ জন্যে আমি লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশিদের কাছে কৃতজ্ঞ এবং লস এঞ্জেলেস প্রবাসীদের অভিনন্দন যে তারা শত প্রতিকুলতার মধ্যে এখানে বাংলাদেশকে ধরে রেখেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে এটিএন বাংলার পক্ষ থেকে তিনি ও তার সহকর্মীদের একটি দল এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে অবস্থান করার কথা জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বিশ্বব্যাপী অন্তহীন কৌতুহলের অংশ হিসাবে স্থানীয় প্রবাসীদের উৎসাহ দেখে তিনি অভিভূত।



জ.ই মামুন বাংলাদেশের বর্তমান সামগ্রিক পরিস্থিতি ও মিডিয়া নিয়েও কথা বলেন প্রবাসীদের সাথে। িএসময় প্রবাসী অনেক বাংলাদেশি তাঁকে বাংলাদেশের মিডিয়া নিয়ে বিভিন্ন বিষয় প্রশ্ন করেন। তিনি এসব প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু,  মোহাম্মাদ শামীম হাসান, সামসুদ্দিন মানিক, ক্রীড়া সংগঠক এম কে জামান, মুক্তিযোদ্ধা মোবারক হোসেন বাবলু, কবি ও সাহিত্যিক মুকতাদির চৌধুরী তরুণ, বাংলাদেশ একাডেমির প্রধান নির্বাহী জাহিদ হোসেন পিন্টু,  জ.ই মামুনের প্রাক্তন সহকর্মী লস্কর মামুন। এছাড়া বৈশাখী মেলার মোহাম্মদ আলী, ফ্রেন্ডস ক্লাবের শফিউল আলম বাবু ও ফেরদৌস খান উপস্থিত ছিলেন।



এসময় লস এঞ্জেলসে’র জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল  এলএ বাংলা টাইমস’র সিইও আব্দুস সামাদ ফুলের তোড়া দিয়ে জ.ই মামুনকে সম্মাননা জানান। তখন উপস্থিত সবাই হাত তালি দিয়ে তাদের স্বাগত জানান।  সব শেষে ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়।

সাংবাদিক ও মুকাভিনেতা কাজি মশহুরুল হুদার সঞ্চালনায় লস এঞ্জেলেস এর জনপ্রিয় শিল্পী উপমা সাহার একক সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সংবর্ধনা অনুষ্ঠান।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত