আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

৩য় বর্ষে ‘এলএ বাংলাটাইমস’

৩য় বর্ষে ‘এলএ বাংলাটাইমস’

আজ ১০ নভেম্বর ৩য় বর্ষে পা রাখলো ‘এলএ বাংলাটাইমস’। ২০১৪ সালের ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের বাংলাদেশী অধ্যুষিত শহর লস এঞ্জেলেসে যাত্রা শুরু করে এই বাংলা অনলাইন নিউজপোর্টালটি। হাঁটি হাঁটি পা পা করে এটি এখন এখানকার প্রবাসী বাংলাদেশিদের মুখপত্রে রূপ নিয়েছে। এজন্য এলএ বাংলাটাইমস’ পরিবার যেমন গর্বিত তেমনি কৃতজ্ঞ লস এঞ্জেলেস প্রবাসী বাংলাদেশি কমিউনিটির কাছে। যাদের ভালোবাসা এবং সহযোগিতায় ‘এলএ বাংলাটাইমস’ এগিয়ে যাচ্ছে। 

দীর্ঘ এই দুই বছরের পথচলায় যেমন আছে আনন্দের স্মৃতি তেমনি অনেক বাধা-বিপত্তিও পাড়ি দিতে হয়েছে ‘এলএ বাংলাটাইমস’কে। তবুও সবসময় আমাদের পাশে যারা ছিলেন সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ আমাদের সকল লেখক, পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ীসহ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী সবাইকে। 
আনন্দঘন এই দিনে সবার প্রতি আমাদের হাজারো ফুলের উষ্ণ শুভেচ্ছা।
বিশিষ্টজনের শুভেচ্ছা :আজ ‘এলএ বাংলাটাইমস’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপল‌ক্ষে আমা‌দের‌কে শু‌ভেচ্ছা জানিয়েছেন বি‌ভিন্ন শ্রে‌ণি পেশার মানু‌ষেরা। গতকাল প্রতিষ্ঠাবর্ষিকীর ক্ষণে আমা‌দের কা‌ছে পৌঁ‌ছে‌ছে ক্যা‌লি‌ফো‌র্নিয়া স্টেটের কন্ট্রলার Betty T yee এর শু‌ভেচ্ছাবার্তা। এছাড়াও প্রবাসী কমিউনিটির বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি এবং সংগঠনও এলএ বাংলাটাইমসের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন। এরকম গু‌ণিজ‌নের উইশ পে‌য়ে আমরা আন‌ন্দিত গ‌র্বিত। এভা‌বে আপনা‌দের ভা‌লোবাসায় এলএ বাংলা অ‌নেক দূর এ‌গি‌য়ে যা‌বে ব‌লে আমরা বিশ্বাস ক‌রি।
পেছনের ডাইরি থেকে : দীর্ঘদিন ধরে লস এঞ্জেলেস তথা ক্যালিফোর্নিয়ায় বসবাস করে আসছেন বাংলাদেশী অবিভাসীরা। জীবনযাপনের প্রয়োজনে এখানকার প্রবাসীরা সুসংঘবদ্ধ ছিলেন শুরু থেকেই। দৈনন্দিন জীবনযাপনে এখানকার প্রবাসী কমিউনিটি তৈরী করে নিয়েছেন নিজস্ব স্বকীয়তা। দেশীয় সাহিত্য, সংস্কৃতি ও আচার-অনুষ্ঠান এবং দৈনন্দিন জীবনপ্রণালীর আলোকে বাস করছেন বাংলাদেশীরা। তাই পড়ালেখা, চাকুরি ও ব্যাবসা-বণিজ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব সেক্টরে বাংলাদেশীরা অংশগ্রহণ করছেন সাফল্যের সাথে। এখানকার প্রকৃতি, পরিবেশ, জীবনপদ্ধতির অনুসরণ করে নিজস্ব একটি ধারা তৈরী করে ফেলেছেন বাংলাদেশীরা। তাই মার্কিন এই সমাজেও স্বত:স্ফুর্ত ও স্বাভাবিকভাবে বাস করছেন তারা। 
বসবাসের এই ধারাবাহিকতায় এখানে গড়ে উঠেছে অসংখ্য শিক্ষা, সামাজিক, সাংস্কৃতি, ক্রীড়া এবং ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠন। তেমনি গণযোগাযোগের জন্যও প্রকাশিত হচ্ছে একাধিক পত্রিকা, সম্প্রচার হচ্ছে দেশীয় টিভির। পরিচালিত হচ্ছে একাধিক বাংলা অনলাইন নিউজ পোর্টাল। যা দেশের সাথে প্রবাসীদের একটি যুগসূত্র তৈরী করে দিয়েছে। তেমনি প্রবাসী কমিউনিটির সকল সংবাদ প্রকাশ ও তথ্য সরবরাহে ভূমিকা রাখছে। ‘এলএ বাংলা টাইমস’ও সেই ধারাবাহিকতার একটি ফসল। 

আমরা চলছি মসৃন পথ ধরে :দুই বছর ধরে একটি নিউজপোর্টাল ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসা নিশ্চয়ই চাট্টিখানি কথা নয়। এই যাত্রা যেমন ছিল সুখকর, আনন্দঘন ও উপভোগ্য তেমনি কিছু বাঁধা-বিপত্তিও ছিল যাত্রা পথে। কিন্তু আমাদের সংকল্পের দৃঢ়তা এবং সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে বিপথগামী করেনি। সবার সহযোগিতায় আমরা এসব বাঁধা ডিঙিয়ে চলেছি। বিশ্বব্যাপী কমিউনিটির মুখ উজ্জ্বল করতে আমরা ছিলাম প্রতিজ্ঞাবদ্ধ। তাই দুই বছরে সাফল্যের অনেক চিহ্ন রেখেছে এলএ বাংলা টাইমস। বছরব্যাপী কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ ও তথ্য নিরেপেক্ষতার সাথে সবার সামনে তুলে ধরেছে। তাই সর্বমহলে প্রসংশিত হয়েছে এলএ বাংলা টাইমস। এজন্য আমরা সবার প্রতি কৃতজ্ঞ।
সবার ভালোবাসা ও সহযোগিতায় আমরা আরও অনেক দূর যেতে চাই। আশা করি, সবার সেই সহযোগিতা ও আন্তরিকতা অব্যাহত থাকবে আগামী দিনগুলোতেও। 

আমরা মূলত: সব সংকীর্ণতাকে পিছনে ফেলে একটি মসৃন গতি নিয়ে এগিয়ে যেতে চাচ্ছি। তবুও নানা সীমাবদ্ধতার কারণে ইচ্ছে থাকা সত্বেও অনেক কিছু করা সম্ভব হয় না। তাছাড়া কমিউনিটির বাস্তবতার কারণে অনেক কিছু গ্যাপ রয়ে যায়। অনেক সময় একই দিনে বিভিন্ন প্রোগ্রাম আয়োজিত হওয়া আমরা সব ক’টার কাভারেজ একসাথে দিতে পারি না। অথবা আগ-পিছ হয়ে যায়। এতে হয়ত কেউ কেউ মনক্ষুণ্ন হয়ে থাকতে পারেন। এজন্য আমরা দুঃখিত। তবে আমরা সবসময় সত্য, ন্যায়, সামজিকতা ও মানবতার দিক বিবেচনা করে কাজ করতে চেষ্টা করছি। সব ধরণের হিংসা-বিদ্বেষ, হানাহানি, গ্রুপিং থেকে আমরা নিজেদের সরিয়ে রাখতে চেষ্টা করি। একটি সুন্দর সমাজ ও সম্প্রীতিপূর্ণ কমিউনি িগড়ার কাজে আমরা সবার সহযোগী হতে চাই। 

দুই বছরে আমাদের অর্জন :গত দুই বছরে  ‘এলএ বাংলাটাইমস’ অর্জন করেছে বেশ কিছু সাফল্যের স্মারক। কমিউনিটির শ্রেষ্ঠ মিডিয়া হিসেবে স্বীকৃতি, কমিউনিটির সকল সামাজিক কাজে অংশগ্রহণ এবং প্রবাসীদের স্বার্থে সব কাজে অগ্রবর্তী কিংবা সহযোগী ছিলো  ‘এলএ বাংলাটাইমস’। এজন্য প্রবাসী কমিউনিটিসহ দেশে-বিদেশের অসখ্য পাঠকের ভালোবাসায় ধন্য  ‘এলএ বাংলাটাইমস’ পরিবার। 
প্রতিবছর রমজান মাসে ইফতার মাহফিল আয়োজন এবং বিভিন্ন দিবসের আয়োজনে অংশগ্রহণ করে আসছে  ‘এলএ বাংলাটাইমস’। এছাড়াও গত বছর ১ম বর্ষপূর্তি উপলক্ষে একটি ঝমকালো অনুষ্ঠান ছিলো  ‘এলএ বাংলাটাইমস’র জন্য একটি মাইলফলক। যেটি অনুষ্ঠিত হয়েছিলো লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে। যেখানে বাংলাদেশ থেকেও এসেছিলেন গণ্যমান্য অতিথিরা। 

সিইও’র শুভেচ্ছা : ‘এলএ বাংলাটাইমস’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসী কমিউনিটিসহ দেশ-বিদেশের সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন পোর্টালের সিইও আব্দুস সামাদ। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, অসংখ্য পাঠকের ভালোবাসা এবং কমিউনিটির সবার সহযোগিতায় আমরা এতদূর এগিয়ে এসেছি। এর পুরো ক্রেডিট আমি উৎসর্গ করছি আমাদের সকল পাঠকদেরকে। দিনদিন এরকম ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপে এগিয়ে যাচ্ছে ‘এলএ বাংলাটাইমস’। তবে সেই যাত্রা অব্যাহ রাখতে প্রয়োজন আপনাদর আন্তরিকতাতও  ভালোবাসা। আশা করি আমরা সেই ভালোবাস ও সহযোগিতা সবসময় সাথে পাবো। 


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি



শেয়ার করুন

পাঠকের মতামত