আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে মানববন্ধন

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে মানববন্ধন

গত ১১ নভেম্বর বৃহস্পতিবার  বৃহত্তর  ওয়াশিংটন ডিসির প্রবাসী বাংলাদেশীরা "দৃষ্টিপাত ডিসি" সংগঠনের ডাকে সাম্প্রতিক সময়ে ব্রাম্মনবাড়িয়ায় হিন্দুদের উপর এবং গাইবান্ধায় সাঁওতাল পল্লীতে হামলার প্রতিবাদে বাংলাদেশ দুতাবাসের সামনে মানববন্ধনের জন্য একত্রিত হয়। সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা জানিয়ে এবং হামলাকারীদের উপযুক্ত শাস্তির আবেদন জানিয়ে একটি পিটিশন দূতাবাস কর্তৃপক্ষকে দেয়া হয়। তৌফিক হাসান, নাদিয়া আফরিন এবং শিমুল মৌ ফেইসবুকের মাধ্যমে এই ইভেন্টটি আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তৌফিক হাসান এবং শিমুল মৌ। বক্তারা সাম্প্রতিককালে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর উপর্যুপরি হামলা, মূর্তি ভাংচুর, জবরদখলসহ বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেন এবং এহেন পরিস্থিতির কথা বিবেচনাপূর্বক দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান ।

উপস্থিত  মানববন্ধনকারীদের অনেকেই ব্যানার ফেষ্টুন নিয়ে উপস্থিত ছিলেন। পিটিশনটি পড়ে শোনান নাদিয়া আফরিন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শম্পা বনিক,হাসান লতিফ, প্রিয়লাল কর্মকার, নারায়ন দেবনাথ, রাহাত ই আফজা, বনিব্রত ঘোষ সহ আরও অনেকে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত