আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ইস্টাগ্রামের এক পোস্ট : সৌদিতে ভালবাসায় সিক্ত বাংলাদেশি পরিচ্ছন্নকর্মী

ইস্টাগ্রামের এক পোস্ট : সৌদিতে ভালবাসায় সিক্ত বাংলাদেশি পরিচ্ছন্নকর্মী

রিয়াদে মানুষের ভালবাসায় সিক্ত হচ্ছেন বাংলাদেশী নজর আল ইসলাম আবদুল করিম (৬৫)। তিনি একজন পরিচ্ছন্নকর্মী। সৌদি আরবে এ চাকরি করে মাসে পান মাত্র ৭০০ রিয়াল। একবার একটি স্বর্ণের দোকানে পরিষ্কার করার সময় তিনি আক্ষেপভরা চোখে তাকিয়ে ছিলেন অলঙ্কারের দিকে। কেউ একজন সেই ছবি ক্যামেরায় ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়। তাকে হেয় করে ক্যাপশনে লেখা হয়- ময়লা আবর্জনার দিকে তাকিয়ে থাকাই মানায় এই লোকের। ইন্সটাগ্রামে এই ছবি পোস্ট করার পর ব্যাপক সামাজিক প্রতিক্রিয়া শুরু হয়। আবদুল করিমের অসহায়ত্ব নিয়ে এমন তিরস্কার ভাল লাগেনি একজনের। তিনি এগিয়ে আসেন। শুরু হয় উপহারের পালা। মানবিকতা আছে এমন মানুষরা এগিয়ে আসেন। তারা ভালবাসা আর উপহারে ডুবিয়ে দিতে থাকেন আবদুল করিমকে। কেউ দেন চাল। কেউ দেন মধু। কেউ বাংলাদেশে বেড়াতে আসার জন্য বিমান টিকেট। উপহার হিসেবে আবদুল করিম আরও পেয়েছেন দুটি মোবাইল ফোন। এর একটি আইফোন-৭। অন্যটি স্যামসাং গ্যালাক্সি। বাংলাদেশের আবদুল করিমের এ কাহিনী এখন বিশ্ব মিডিয়ার শিরোনাম।

এ নিয়ে খবর প্রকাশ করেছে সিএনএন, অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, আবদুল করিম বাংলাদেশী পরিচ্ছন্নকর্মী। তিনি কাজ করেন সৌদি আরবের রিয়াদে। ইন্সটাগ্রামে তার ছবি নিয়ে যখন সবাই মজা করছিল, ভর্ৎসনা দিচ্ছিল তখন এগিয়ে আছেন আবদুল্লাহ আল কাতানি নামে এক সৌদি আরবের নাগরিক। তার রয়েছে ‘ইনসানিয়েত’ বা মানবতা নিয়ে একটি টুইটার একাউন্ট। সেখানে তিনি আবদুল করিমকে সহায়তা করার আহ্বান জানান মানবিক বোধ সম্পন্ন মানুষদের কাছে। তার টুইট শেয়ার হয় সাড়ে ৬ হাজারের বেশি বার। তিনি ওই টুইটে আবদুল করিমকে খুঁজে দিতেও আহ্বান জানান। তাকে কোথায় পাওয়া যাবে, তার ঠিকানা কি এসব জানতে চান তিনি। অবশেষে সত্যি সত্যি খুঁজে পাওয়া যায় সেই আবদুল করিমকে। তারপরই শুরু হয় উপহারের ঢল। এখন পর্যন্ত তাকে যেসব উপহার দেয়া হয়েছে তার বর্ণনা তো উপরে দেয়া হয়েছে।

কিন্তু এর বাইরেও সৌদি আরবের আরও অনেক নাগরিক তাকে উপহার দেয়ার আগ্রহ প্রকাশ করেছেন টুইটারে। তার মধ্যে একজন টুইটার ব্যবহারকারী তাকে ২০০০ রিয়াল দেয়ার ঘোষণা দিয়েছেন। সৌদি আরবের একটি স্পোর্টস বিষয়ক চ্যানেলের একজন নির্বাহী আবদুল করিমকে দিয়েছেন স্বর্ণের সেট। আবদুল করিম স্বর্ণের সেট পছন্দ করে তা ধরে রেখেছেন এমন ভিডিও ওই নির্বাহী পোস্ট করেছেন স্ন্যাপচ্যাটে। এমন সাড়া পেয়ে আবদুল করিম যেমন অভিভূত তেমনি আবেগে আপ্লুত আল কাহতানি। তিনি সিএনএনকে বলেছেন, ওই পরিচ্ছন্নকর্মীকে খুঁজে পেয়ে তিনি গর্বিত। যারা তার আহ্বানে সাড়া দিয়ে আবদুল করিমকে উপহার দিয়েছেন বা দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ওদিকে এমন উপহার পেয়ে যেন বাকরুদ্ধ হয়ে পড়েন আবদুল করিম। তিনি সিএনএনকে বলেছেন, কে কোন সময় তার ওই ছবি তুলে তা ইন্সটাগ্রামে দিয়েছেন তা তিনি জানেন না। তার ভাষায়, আমি তো মিউনিসিপ্যালিটির অধীনে একজন পরিচ্ছন্নকর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলাম। এক সময় ওই স্বর্ণের দোকানের সামনে যেতে হয়েছে দায়িত্ব পালন করতে। এখন আমাকে যে উপহার দেয়া হয়েছে তাতে আমি ভীষণ খুশি। যারা উপহার দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত