আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লস এঞ্জেলেসে নিহত মিজানের মরদেহ দেশে ফিরছে মঙ্গলবার

লস এঞ্জেলেসে নিহত মিজানের মরদেহ দেশে ফিরছে মঙ্গলবার

লস এঞ্জেলেসে দুর্বৃত্তের গুলিতে নিহত মিজানের মরদেহ দেশে ফিরছে। ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ক্যাথে-প্যাসেফিক এয়ারলাইন্সের একটি বিমানে মিজানের মরদেহ দেশে পৌঁছাবে বলে এয়ারলাইন্স সূত্র জানিয়েছে।

লস এঞ্জেলেসে ইসলামিক সেন্টারে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রবাসী বাংলাদেশিসহ আমেরিকানরাও অংশ নেন। ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে প্রায় ১০ দিন পর মর্গ থেকে ইসলামী সেন্টারে  মিজানের মরদেহ প্রেরণ করা হয়।

গত বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সহানীয় আমেরিকান কমিউনিটি নেত্রী মিশেল, বাংলাদেশি কমিউনিটি নেতা মোমিনুল হক বাচ্চু, শামীম হাসান, বাংলাদেশ কনস্যুলেটর পক্ষে স্বদীপ্ত আলম, আওয়ামী লীগ নেতা শাহ আলম, সাংবাদিক লস্কর আল মামুন, ফয়সাল আহমেদ তুহিন, নাসিমা আক্তার, আব্দুল মান্নান, শাহ জালাল প্রমুখ।

লস এঞ্জেলেসসহ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল প্রিয়তোষ সাহা জানিয়েছেন, স্থানীয় প্রশাসন ও কমিউনিটির ব্যক্তিদের সহায়তায় এ হত্যাকাণ্ডের বিচার ও সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকেলস এঞ্জেলেস সিটির ভারমন্ট অ্যান্ড লসফেলিস সড়কে শেভরন কোম্পানির এক গ্যাস স্টেশনে দুর্বৃত্তরা ঢুকে কর্মরত মিজানকে লক্ষ্য করে গুলি করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।  খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের লোকজন আহত মিজানকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মিজান ওই গ্যাস স্টেশনে ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। মিজানের নিহত হওয়ার ঘটনায় প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত