আপডেট :

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

জাপানে প্রতারণার শিকার দুই বাংলাদেশি

জাপানে প্রতারণার শিকার দুই বাংলাদেশি

জাপানে দালাল ও নির্মাণ প্রতিষ্ঠানের প্রতারণার শিকার হয়েছে দুই বাংলাদেশি নাগরিক। ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার তেজস্ক্রিয় মাটি অপসারণের কাজ করলে তাদের ভিসার মেয়াদ বাড়ানোর কথা বলা হয়েছিল। তবে জাপান সরকার বলছে ভিসা  বা নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে তেজস্ক্রিয় মাটি অপসারণের কাজের কোনো সম্পর্ক নেই। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জাপানি সংবাদমাধ্যম চুনিচি জানিয়েছে, ২০১৩ সালে জাপানে আসার পর রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করে দুই বাংলাদেশি। ওই সময় তাদেরকে দালাল ও নির্মাণ প্রতিষ্ঠানগুলি জানিয়েছিল, তারা যদি ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার তেজস্ক্রিয় মাটি অপসারণের কাজ করে তাহলে তাদের ভিসার মেয়াদ বাড়ানো হবে। পরমাণু চু্ল্লি থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে ইতেত গ্রামে ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কাজ করে এই দুই বাংলাদেশি। এই দুজনের মধ্যে একজন হচ্ছেন মনির হোসেন।

তিনি বলেন, ‘আমরা ভিসার মেয়াদ বাড়ানোর এই গল্প বিশ্বাস করেছিলাম। কারণ তারা বলেছিল, জাপানিরা এই কাজ করতে চায় না।’

২০১১ সালের ১১ মার্চে সুনামির আঘাতে বিধ্বস্ত হয় ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। পরবর্তীতে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) ওই এলাকার তেজস্ক্রিয় মাটি অপসারণের কাজ শুরু করে। কিন্তু এ কাজের জন্য প্রতিষ্ঠানটির পক্ষে লোক খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। কারণ জাপানিরা এ কাজ করতে আগ্রহী নয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১৩ সালে ন্যূনতমের চেয়েও কম মজুরিতে গৃহহীন লোকদের ফুকুশিমার তেজস্ক্রিয় মাটি ও বর্জ্য অপসারণের কাজে নিয়োগ দেওয়া হয়েছিল। ফুকুশিমা শ্রম ব্যুরো জানিয়েছে, গত বছর তেজস্ক্রিয় মাটি অপসারণের কাজে নিয়োজিত ১ হাজার ২০টির মধ্যে অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠান শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন করেছে।

জাপানের বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা মিতসুশি উরাগামি জানিয়েছেন, তেজস্ক্রিয় মাটি অপসারণের কাজ করলে নাগরিকত্ব দেওয়া হবে এমন কোনো সুযোগের কথা ঘোষণা করা হয়নি।

তিনি বলেন, অভিবাসনের মেয়াদ ও নাগরিকত্বে অনুমোদনের সঙ্গে তেজস্ক্রিয় মাটি অপসারণের কাজের কোনো সংশ্লিষ্টতা নেই। কেউ যদি এ বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে এটা সমস্যা। এ বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত