আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সুইজারল্যান্ডের জুরিখে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

সুইজারল্যান্ডের জুরিখে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

গত ২৬শে মার্চ রবিবার জুরিখের ১১৪ লিমাট স্ট্রিট বাংলা স্কুল মিলনায়তনে ৪৭তম মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে । মহান স্বাধীনতা দিবসে বাংলা স্কুল জুরিখের এবারের কর্মসূচিতে ছিল,  বই মেলা,  পিঠা উৎসব, বিদেশীদের নিয়ে  ছবি প্রজেকসন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

জুরিখের লিমাটপ্লাজের বাংলা স্কুল মিলনায়তেনের নিচতলায় ১১৪ নম্বর লিমাটস্ট্রিটের ফয়ার হল জুড়ে ছিল হরেক রকমের পিঠা এবং বইয়ের মেলা, গির্জার হলে বাংলাদেশ এবং মুক্তি যুদ্ধের উপর ঘন্টা ব্যাপি ছবি প্রদর্শনী এবং  হানস বেডার হলে মুক্তির গান শিরোণামের সংগীতানুষ্ঠান।



ডিজিটাল যুগের ইলেক্টনিক্স ইকুইপমেন্টের অতিরিক্তি নেতিবাচক ব্যাবহার বিশেষ করে গেইমস, আমাদের নতুন প্রজন্মকে বই থেকে দুরে সরিয়ে রাখছে। এ সমস্যা সমাধানে প্রত্যেকের হাতে বই দিয়ে বই পড়ার অভ্যাস গঠনের লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার তাগিদ দেয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করে প্রথমবারের মতো এই মেলার  আয়োজন করে বাংলা স্কুল জুরিখ।
জুরিখের এই বই মেলায় জার্মান ভাষায় আমাদের বাংলা সাহিত্যের কয়েকটি উল্লেখ্যযোগ্য বই  অনুবাদ করার আগ্রহ প্রকাশ করেছে সুইজের  একটি প্রকাশনী সংস্থা।

একদিনের জন্য হলেও “পিঠা খাও আর বই পড়“ এমন শিরোনামের এই উৎসবে উপস্থিত ছোট বড় দেশী বিদেশী  সবার উৎসাহ ছিল বেশ আশাব্যান্জক।

পাশেই  হানস বেডার হলে মুক্তির গান শিরোণামের সংগীতানুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনিরুল ইসলাম আক্তার, সংগীত পরিবেশনা করেন  জার্মান প্রবাসী সংগীত শিল্পী প্রকৌশলী মিনহাজ দীপন, রোকন সহ এবং স্থানীয় শিল্পীবৃন্দ। তবলায় ছিলেন আর এক  জার্মান প্রবাসী বাংলাদেশী প্রকৌশলী  চিরন্জিত চাকি যথারিতি  স্কুলের সহযোগী সংগঠন শ্রী চিন্ময় সেন্টারের ভিনদেশী বন্ধুরা এবং স্কুলের শিশুরা পরিবেশনা করেন জাতীয় সংগীত এবং দেশের গান।



পিঠা উৎসব শুরু হওয়ার পূর্বে গির্জারহলে সুইজের মেইনস্টিমের শতাধিক অংশগ্রহনকারীদের  নিয়ে বাংলাদেশ এবং মুক্তি যুদ্ধের উপর ঘন্টা ব্যাপি ছবি প্রদর্শন এবং  সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচক ছিলেন হেক্স প্রজেক্ট র্কমকর্তা মাথিয়াজ হাউপ্ট। তিনি তাঁর বক্তব্যে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্থান কতৃক সংগঠিত গণ হত্যার বিষয়টিও আলোচনায় নিয়ে আসেন।
স্বাধীনতা দিবসে আয়োজিত এই সবকটি অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী মিশনের প্রথম সচিব মোহাম্মাদ হোসেন সরকার।



তিনি প্রবাসে দেশের ভাবমূর্তি বিকাশের লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান। তিনি প্রবাসীদের সকল সমস্যায় পাশে থাকবার অঙ্গীকার ব্যক্ত করেন।

জুরিখ প্রবাসী বাংলাদেশীদের র্দীঘ দিনের দাবী জুরিখে কনসোল সেবা প্রদান চালু  প্রসংগে তিনি বলেন- মাননীয় রাস্ট্রদূত বিষয়টি অবগত আছেন এবং  দ্রুতই জুরিখে অস্থায়ী  মিশনের কাজ শুরু হবে। জুরিখে কনসোল সেবা প্রদানের দাবির সাথে তিনি পুরো পুরি একমত প্রকাশ করেন।



প্রবাসে  বাংলা ভাষা এবং সংস্কৃতি বিকাশের লক্ষ্যে আয়োজিত এই উৎসবে বরাবরের মতো এবারেও  দেশী বিদেশীদের অংশগ্রহন ছিল  প্রশংশনীয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত