আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির মে দিবস পালন

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির মে দিবস পালন

গত ২রা মে মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আব্দুর রহমান ও পরিচালনা করেন জাপার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু তালেব চৌধুরী চান্দু। সভায় আরো উপস্থিত থেকে মে দিবসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাপার উপদেষ্টা গিয়াস মজুমদার, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম, জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য লুৎফুর রহমান, জাপার সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস আহমেদ, জাতীয় শ্রমিক পার্টির সহ সভাপতি আবিদুর রহমান, জাতীয় যুব সংহতির সভাপতি ফেরদৌস ওয়াহিদ, নিউইয়র্ক ষ্ট্রেট কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইয়র্ক সিটি জাপার সভাপতি শুভংকর গাঙ্গুলী, নতুন বাংলা ছাত্র সমাজের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ ও সদস্য কামাল আহমেদ।

সভার শুরুতে মে দিবসের যেসব শ্রমিক আত্মহুতি দিয়েছেন তাহাদের প্রতি সমবেদনা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বাংলাদেশ প্রখ্যাত কবি ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা কাজী আরিফ নিউইয়র্কে অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

বক্তারা সভায় বলেন, মেহনতি জনতার প্রত্যয় দীপ্ত ঐক্যের মহিমায় আত্মোৎর্গের পথ বেয়ে আবার ফিরে এসেছে মে দিবস, ১৮৮৬ সালের এমন একটি দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিক শ্রেণীর প্রাপ্য অধিকার ও স্বার্থ রক্ষার জন্য শোষনের বিরুদ্ধে প্রতিরোধ এবং আত্মত্যাগের যে গৌরবময় ইতিহাস সৃষ্টি হয়েছিলো তা অনাদিকাল ধরে বিশ্বের সকল শ্রমিকের কাছে স্বর্নোজ্জ্বল হয়ে থাকবে। এই মহান দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল মেহনতি মানুষের প্রতি জানাই আমাদের গভীর শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। অম্লান মে দিবসের অন্তনিহিত শক্তি ও তাৎপর্য আমাদের জাতীয়, রাষ্ট্রীয় এবং সমাজ জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করে চলতে হবে। শিকাগোর শ্রমিক আন্দোলনের সেই মহান নেতা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলে গেছেন আমাদের প্রাণ উৎসর্গ করছি পৃথিবীর সকল মানুষের দাবী প্রতিষ্ঠার জন্য। এই মহান দিনে আমাদের প্রত্যাশা শ্রমিকের থাকে যেন সবল দুটি হাত, সর্তক দুটি চোখ, সংযত দুটি ঠোট, সুন্দর একটি মন, তাদের থাকে যেন অন্ন, বস্ত্র-বাসস্থান ও চিকিৎসা নিশ্চয়তা। স্মৃতির ফলকে খচিত, অর্জিত রক্তের আঘরে রচিত সারা বিশ্বের সব শ্রমিকের হৃদয়ের নির্ভতে লালিত মে দিবসের আদর্শ ও উদ্দেশ্য যেন বাস্তবায়িত হয় এ আমাদের একান্ত কামনা মে দিবসের সত্তার নতুন করে জন্ম নেবে আগামী দিনের মানুষের শক্তি ও স্বাধীনতা।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত