আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ গ্রেফতার ৪০০

মালয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ গ্রেফতার ৪০০

মালয়েশিয়ার কর্তৃপক্ষ সন্ত্রাসবিরোধী এক অভিযানে ৪০০-এর বেশি মানুষকে গ্রেফতার করেছে, যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নাগরিক।

সোমবার (৭ আগস্ট) রাজধানী কুয়ালালামপুরে পরপর বেশ কয়েকটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, গ্রেফতারকৃতদের কাছ থেকে পুলিশ জাল পাসপোর্ট এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভুয়া কাগজপত্র জব্দ করেছে।

এক সপ্তাহ পরই দেশটিতে সাউথ-ইস্ট এশিয়ান গেমস শুরু হতে যাচ্ছে। আর এই প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

সোমবারের ওই অভিযানে দেখা গেছে, বেশ কয়েকটি বাড়িতে পুলিশ দরজা ভেঙ্গে প্রবেশ করেছে এবং হাতকড়া পরিয়ে অনেককে গাড়িতে তুলেছে।

পুলিশ জানায়, তদন্ত ও অনুসন্ধানের জন্য এদের নিকটস্থ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ব্যক্তি নিখোঁজ বা ভ্রমণের ভুয়া কাগজপত্র বহনকারী কোনো ব্যক্তি বা সিরিয়া ও ইরাকে গিয়ে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত হতে পারে এমন মানুষদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত