আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিউ ইয়র্কে মিসবাহ উদ্দিন সিরাজকে সংবর্ধনা

নিউ ইয়র্কে মিসবাহ উদ্দিন সিরাজকে সংবর্ধনা

সিলেটের বর্ষিয়ান রাজনীতিবীদ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট কোর্টের  পিপি জননেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটিদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির উডসাইডের গুলসান ট্যারেসে সিলেট বিভাগবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ ও পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন।

দঅনুষ্ঠানে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, বিশ্বে বাংলাদেশের মর্যাদা সমুন্নত রাখতে হলে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে বারবার জনতার রায় নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে।

তিনি বাংলাদেশের চলমান উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বিজয়ী করতে এখন থেকেই প্রবাসীদের কাজ শুরু করতে হবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানের শুরুতে সাইফুল আলম সিদ্দিকী কোরআন তেলাওয়াত ও স্বীকৃতি বড়ুয়ার ত্রিপিটক পাঠ করেন।

এরপর প্রধান অতিথিকে ফুল দিয়ে অভিনন্দন জানান মো. তুলন, খায়রুল ইসলাম খোকন, আব্দুর রশিদ রানা, যুক্তরাষ্ট্র যুবলীগ, ল’ সোসাইটি, প্রবাসী ময়মনসিংহবাসী, শ্রমিক লীগ, স্বেচছাসেবক লীগ, মহানগর আওয়ামী লীগ, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের নেতারা।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ মকলূ মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুল ইসলাম ও অ্যাথলেটিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল রকিব মন্টু।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হুসেন খাঁন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, যুগ্ম সম্পাদক আইরিন পারভীন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং সেক্রেটারি ইমদাদ চৌধুরী।

এছাড়া আরও বক্তব্য দেন কাজী কয়েছ, হাজী এনাম, শাহিন আজমল, শেখ আতিকুল ইসলাম, খসরুজ্জামান খছরু, মিছবাহ আহমদ, মুজাহিদুল ইসলাম, অধ্যাপক রানা ফেরদৌস, দেওয়ান শাহেদ, দুরুদ মিয়া, জুয়েল আহমদ, জামাল হুসেন, শিরিন আখতার দিবা ও জুনেদ এ খান।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত