আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফোবানা সম্মেলনে মন্ত্রীদের সঙ্গে মইন উ আহমেদ, বিএনপির প্রতিবাদের মুখে প্রস্থান

ফোবানা সম্মেলনে মন্ত্রীদের সঙ্গে মইন উ আহমেদ, বিএনপির প্রতিবাদের মুখে প্রস্থান

যুক্তরাষ্ট্র বিএনপির ব্যাপক প্রতিবাদের মুখে ফোবানা সম্মেলনস্থল ত্যাগ করলেন সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানোয় বিএনপি এর প্রতিবাদ করে।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মায়ামির হায়াত রিজেন্সি হোটেলে তিন দিনব্যাপী ৩১তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন শুরু হয়। ওই সম্মেলনে মইন উ আহমেদকে আমন্ত্রণের ঘটনা নিয়ে ফোবানা কমিটির মধ্যে বিতর্ক দেখা দেয়।

সম্মেলন উদ্বোধনের আগে ব্ল্যাক টাই ডিনার নামের এ নৈশভোজে বর্তমান সরকারের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নিজাম চৌধুরীর সঙ্গে একই টেবিলে বসে প্রকাশ্যেই রাতের খাবার খান মইন উ আহমেদ। নৈশভোজে ফ্লোরিডা, নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরাও অংশ নেয়।

এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতারা এর প্রতিবাদ জানান। ফলে নৈশভোজের পরেই মইন উ আহমেদ অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত