আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর পরিচিতি সভা অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর পরিচিতি সভা অনুষ্ঠিত

গত ১০ই ডিসেম্বর (রবিবার) টরোন্টোর বার্চমাউন্ট রোডস্থ গ্রান্ড প্যালেস কনভেনশন হলে জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর কার্যকরী কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো এসোসিয়েশনের ট্রাস্টি ও উপদেষ্টামন্ডলীদের পরিচিতি সভা এবং তাঁদের সম্মানার্থে এক বিশেষ নৈশভোজ।

টরন্টো এবং জি,টি,এ-তে বসবাসরত জালালাবাদ কম্যুনিটির উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট ও সর্বজনশ্রদ্ধেয় ব্যাক্তিবর্গ উক্ত নৈশভোজে অংশগ্রহণ করেন। অনেকে স্বপরিবারেও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শুরুর পূর্বে আগত অতিথিদের সুস্বাদু এপেটাইজার দিয়ে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবব্রত দে (তমাল) এবং সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী (রনি) আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে স্বাগত বক্তব্য রাখেন।

পরবর্তীতে জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর পূর্ববর্তী কার্যকরী কমিটির প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক যথাক্রমে মীজানুর চৌধুরী ও সুদীপ সোম (রিংকু) উপস্থিত অতিথিদের সাথে জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর বর্তমান কার্যকরী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এর পরের পর্বে এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ইন্তেখাব চৌধুরী তুহিনের পরিচালনায় এবং সাংগঠনিক সম্পাদক কাশেম আহমেদ জয়ও প্রচার সম্পাদক ইলিয়াছ খানের কারিগরি সহযোগীতায় জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত গৃহীত বিভিন্ন কার্যক্রমের সচিত্র প্রতিবেদন পরিবেশিত হয় এবং জন্মলগ্ন থেকে শুরু করে এযাবৎকাল পর্যন্ত সময় সময় জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টো রবিভিন্ন নেতৃবৃন্দের পরিচিতি ও অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এরপর এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবব্রত দে (তমাল) উপস্থিত অতিথিদের সাথে সকল সম্মানীত ট্রাস্টী ও উপদেষ্টামন্ডলীদের পরিচয় করিয়ে দেন।

পরিচিতি পর্বে ট্রাস্টী ও উপদেষ্টাদের ফুলেল শুভেচ্ছা ও জালালাবাদ এসোসিয়েশনের পিন পরিধান করিয়ে দেয়া হয়। এর পরের পর্বে জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টো কতৃক আয়োজিত সদ্য সমাপ্ত বিলিয়ার্ড প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীদেরহাতে পুরস্কার উঠিয়ে দেন টরোন্টোর জালালাবাদ তথা বাংলাদেশী কম্যুনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও মিডিয়া জগতের পুরোধা দেশে বিদেশে টিভি ও পত্রিকার প্রধান সম্পাদক জনাব নজরুল ইসলাম মিন্টো এবং টরোন্টোর বাংলাদেশী কম্যুনিটির আরেকজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এন,আর, বি টিভি ও সাপ্তাহিক বাংলা মেইলের সম্পাদক জনাব শহিদুল ইসলাম মিন্টু। এ পর্বটি পরিচালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাশেম আহমেদ জয় ও ক্রীড়া সম্পাদক এজাজ চৌধুরী। উল্লেখ্য যে, টরোন্টোর বাংলাদেশী কমিউনিটিতে এটাই প্রথম বিলিয়ার্ড প্রতিযোগিতা। অনুষ্টানে আরও যাতে উপস্তিতে ছিলেন আজকাল  প্রধান সম্পাদক আব্দুল  গফ্ফার, বাংলা কাগজ এম আর  জাহাংগির, সম্পাদক ভ্যের আলো আহাদ খন্দকার ও CBN নিউজ সম্পাদক মাহবুল হক ওসমানী । এরপর উপদেষ্টামণ্ডলীর সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর প্রাক্তন প্রেসিডেন্ট এবং কমুনিটির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী (রেশাদ) আগত অতিথিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন।

উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য টরোন্টোর জালালাবাদ তথা বাংলাদেশী কম্যুনিটির উজ্জ্বল ব্যক্তিত্ব বি,টি,ভি এবং ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের একসময়কার সিনিয়র ও প্রখ্যাত খবর পাঠিকা মিসেস আসমা আহমেদও অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি তাঁর বক্ত্যব্যে এসোসিয়েশনের প্রেসিডেন্ট দেবব্রত দে তমালের ভূয়সী প্রশংসা করেন এবং সেইসাথে কার্যকরী কমিটিতে আরো অধিক সংখ্যক মহিলা সদস্যের অন্তর্ভুক্তির উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অফ টরোন্টোর পূর্ববর্তী কার্যকরী কমিটির
ভাইস-প্রেসিডেন্ট ও কলাম লেখক সাকের মোস্তাফা চৌধূরী।

সবশেষে মুখরোচক নৈশভোজ পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সফল পরিসমাপ্তি হয়।

এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত