আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আরডিপিকেএস এর প্রাক বড়দিন উৎযাপন

আরডিপিকেএস এর প্রাক বড়দিন উৎযাপন

সম্প্রতি সংঘাতময় বিশ্বে শান্তি কামনা ও আগামী বছরের শুভ কামনা লক্ষ্যে রাঙ্গামাটিয়া ধর্মপল্লী প্রবাসী কল্যাণ সমিতি প্রাক বড়দিন উৎযাপন করেন। গ্রেটার ওয়াশিংটন এলাকার সিলভার স্প্রিং শহরের একটি বাড়িতে উৎসবটি উদযাপন করা হয়। শিল্পী ডিনের পরিচালনায় উদ্ভোধনী সংগীত ও সমিতির সভাপতি ছবি গোমেজের প্রার্থনার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
১০ ডিসেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় উৎসবের শুভেচ্ছা বক্তব্যে সমিতির সভাপতি সুবাস আব্রাহাম ডি'কস্তা বলেন, চলতি বছরে আমাদের সমিতি লক্ষ্য ও উদ্দেশ্যে তার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে। আমাদের এই যাত্রায় অনেক বন্ধুদের আমাদের সহযাত্রী হিসেবে আমরা আনন্দিত।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলছিল গান। গান পরিবেশন করেন রুপালি তেরেসা গোমেজ। এছাড়া ছোট ছোট শিশুদের জিঙ্গেল বেল গানটি সবার মনোযোগ আকর্ষণ করে।

সমিতির সদস্য বাবলু কস্তা তার বক্তব্যে বলেন, আমাদের সমিতির বয়েস দুই বছর চার মাস। এই অল্প সময়ে অল্প মানুষ নিয়ে আমরা যে প্রত্যাশা করেছিলাম, তার দ্বিগুন আমরা সফলতা লাভ করেছি। তিনি জানান, উত্তর আমেরিকায় রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর ৫০ টি পরিবার বাস করে। তিনি বলেন, সব পরিবারের কাছ থেকে শুরুতে এক হাজার ডলার উন্নয়ন তহবিলে জমা দিচ্ছে।

সমিতির কোষাধ্যক্ষ শীতল ডমিনিক গোমেজ, ২০১৭ সালের আর্থিক প্রতিবেদন পেশ করেন।
সদস্য ডেনিস আলবার্ট রিবেরু(মাষ্টার) বলেন, আমরা অল্প সংখ্যক মানুষ এখানে বাস করছি। কিন্তু আমাদের উদার মনমানসিকতা অনেক কিছু পরিবর্তন করা সম্ভব। তিনি অচিরে রাঙ্গামাটিয়া স্কুলের মাঠ ভরাটের বিশেষ আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, এই সমিতির উদ্দেশ্য হচ্ছে, রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর মুক্তিযোদ্ধাদের জন্য স্মৃতিস্তম্ভ ও মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণ ও রাঙ্গামাটিয়া skuler উন্নয়নের পাশাপাশি ধর্মপল্লীর জন্য খেলার মাঠ ক্রয়।

অনুষ্ঠানে মূল সঞ্চালনের ভূমিকায় ছিলেন, সমিতির সেক্রেটারী ইসুদুর পালমা (মাষ্টার) সংস্কৃতি পর্বের উপস্থাপনায় ছিলেন ঈশান পালমা ও রুপালি তেরেসা গোমেজ।

বড়দিনের বিশেষ কেক কাটেন সমিতির সভাপতি সুবাস আব্রাহাম ডি'কস্তা।

বড়দিনের কীর্তন ও রাতের আহারের পর সমিতির সভাপতি সুবাস আব্রাহাম ডি'কস্তা উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত