আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিডনি আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

সিডনি আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপন

সিডনি আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, বিজয় দিবস উদযাপনউপলক্ষে গত ১৭ই ডিসেম্বর রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির রেডরোজ ফাংশন সেন্টারে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

এতে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার তারিক হাসান লিপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাউসুল আলম শাহাজাদা।প্রধান অতিথি ছিলেন ম্যাকুরি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন কাইয়ুম পারভেজ ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন- আয়োজক সংগঠনের সহ সাধারণ সম্পাদক মো. ফুয়াদ শিহাব, এটিএম মুশফিকুর রহমান, কোষাধ্যক্ষ সালাম, অস্ট্রেলিয়া ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক প্রসেঞ্জিত চৌধুরী মিকু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া আল মামুন, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম দিদার হোসেন, কোষাধ্যক্ষ আশরাফুল আলম লেবু, বাংলাদেশ ফোরাম অস্ট্রেলিয়ার সভাপতি এস এম মহসিন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা আতিকুর রহমান ও মুক্তিযোদ্ধা হেলালউদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিডনি আওয়ামী লীগের সহ সভাপতি শফিক চৌধুরী, সরোয়ার হোসেন, কামরুল আলম, নির্মল কস্টা, আক্তার হোসেন, সাইফুর রহমান, মানিক নাগ, সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন, দেলোয়ার শিকদার, মঞ্জুরি রানী দাস ও লিলি গোমেজ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এ প্রজন্মের ছোট ছোট ছেলেমেয়েরা সাংস্কৃতিক পরিবেশনায় বিজয় দিবসের পটভূমিকা তুলে ধরে। পরিশেষে নৈশভোজের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত