আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ১২ জানুয়ারী

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ১২ জানুয়ারী

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সফল করতে ক্লাবের উপদেষ্টা ও কার্যকরী পরিষদ এবং সাধারণ সদস্যস্যের বিশেষ মতবিনিময় সভা হয়েছে। সভায় অভিষেক অনুষ্ঠানটির ব্যাপারে বিস্তারিত আলোচনায় হয়। উল্লেখ্য, আগামী ১২ জানুয়ারী শুক্রবার সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের বেলোজিনো পার্টি হলে প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।

সিটির জ্যামাইকাস্থ সাপ্তাহিক বাংলাদেশ কার্যালয়ে গত ২৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত  নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ডা. ওয়াজেদ এ খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক শিবলী চৌধুরী কায়েস। খবর ইউএনএ’র।

সভার শুরুতে সভাপতি ডা. ওয়াজেদ এ খান অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি সহ সংশ্লিস্ট বিষয় তুলে ধরেন এবং পরবর্তীতে উপস্থিত উপদেষ্টা, কর্মকর্তা ও সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন এবং মতামত তুলে ধরেন।

সভায় ক্লাবের উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু ও মাহবুবুর রহমান, সাবেক সভাপতি আবু তাহের, কার্যকরী পরিষদের সহ সভাপতি মনোয়ারুল ইসলাম, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল, কার্যকরী সদস্য শেখ সিরাজুল ইসলাম, এবিএম সালাহউদ্দিন আহমেদ, রশিদ আহমদ, মোহাম্মদ সোলায়মান প্রমুখ অংশ নেন।

ক্লাবের সাবেক সভাপতি ডা. চৌধুরী সারোয়ারুল হাসান এবং সদস্য হাবিবুর রহমান, এবিএম সালেউদ্দীন, হাসানুজ্জান সাকী ও মোহাম্মদ আরীফ হোসাইন সভায় যোগ দেন। এছাড়াও টাইম টেলিভিশন-এর নিউজ প্রেজেন্টার মিজান খন্দকার ও সাপ্তাহিক বাংলাদেশ-এর গোলাম মর্তুজা সভায় উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত