আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বছর শুরুর সন্ধিক্ষণে ওয়াশিংটনে বাকা'র বড়দিন পুনর্মিলনী উৎসব

বছর শুরুর সন্ধিক্ষণে ওয়াশিংটনে বাকা'র বড়দিন পুনর্মিলনী উৎসব

একদিকে বিদায়ী বছরের শেষাংশ অন্যদিকে নতুন বছরের আহ্বান। সারা ও শুরুর সন্ধিক্ষণে বাঙালি-আমেরিকান খ্রিষ্টান এসোসিয়েশন(বাকা) বড়দিন উৎসবকে ঘিরে আয়োজন করে বড়দিন পুনর্মিলনী উৎসব। গ্রেটার ওয়াশিংটন এলাকায় বসবাসরত প্রবাসী বাঙালিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়েসের মানুষ অংশগ্রহণ করেন।

বাকা'র প্রেসিডেন্ট স্ট্যানলি খোকন গোমেজ তার শুভেচ্ছা বক্তব্যে সবাইকে বড়দিনের ও নব-বর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সাংস্কৃতিক সম্পাদক কাঁকন রোজারিও এর আহ্বানে মঞ্চে আসেন সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপক মারিয়া ও ঈশান পালমা। বাংলা-ইংরেজি ভাষায় উপস্থাপিত প্রাণচঞ্চল অনুষ্ঠানে নাচে-গানে ছিল ভরপুর।

আশা গোমেজ, এলভিস গোমেজ ও শুভ্রা ডি'কস্তার পরিচালনা ও কোরিওগ্রাফিতে একঝাঁক শিশু পরিবেশ সচেতনতামূলক নৃত্যনাট্য ছিল অসাধারণ।

অনুষ্ঠানের এক ফাঁকে মঞ্চে আসেন প্রেসিডেন্ট স্ট্যানলি খোকন, শিক্ষা সম্পাদক এলভিস গোমেজ ও সেন্ট ক্যামিলাস চার্চের পাল-পুরোহিত ব্রাদার ক্রিস। এই সময় শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় বিশেষ সম্মাননা।

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন রুপালি তেরেসা গোমেজ।  বিশেষ নৃত্য পরিবেশন করেন সিনথিয়া গোমেজ ও তার দল।

তবলার তালে বিশেষ পরিবেশ সৃষ্টি করে সুকুমার, ডমিনিক,মুক্ত ও পল। পরিচালনায় ড পল ফেবিয়ান গোমেজ। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলছিল স্থিরচিত্র ধারণ কর্মসূচি। মিলনায়তনের এক পাশে ছিল ছবি তোলার ষ্টুডিও। রাতের খাবার পরিবেশন শেষ লটারি পর্ব ও ২০১৮ সালকে বরণ করে নেয় আগত সকলে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত