আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রদানে নিষেধাজ্ঞা

বাংলাদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করেছে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে মঙ্গলবার কুয়েত টাইমস জানিয়েছে।

কুয়েতের নাগরিকত্ব ও পাসপোর্ট সম্পর্ক বিষয়ক সহকারী আন্ডারসেক্রেটারি শেইখ মাজেন আল-জাররাহ সোমবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছেন। গত সপ্তাহে কুয়েতে কর্মরত বাংলাদেশির সংখ্যা ২ লাখে পৌঁছে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম আল-আনবা।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, এর আগে বাংলাদেশি শ্রমিকদের যাতে আর ভিসা না দেওয়া হয় সেজন্য একটি ডিক্রি জারি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শেইখ খালিদ।

নিয়োগে অনিয়ম ও অবৈধ কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর ২০০৭ সালে কুয়েত বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ বন্ধ করে দেয়। ২০১৪ সালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ২০১৬ সালে দেশটি বাংলাদেশি শ্রমিকদের গৃহকর্মে নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করে।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত