আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

সিরিয়ায় রাশিয়ান বিমান বিধ্বস্ত, নিহত ৩২

সিরিয়ায় রাশিয়ান বিমান বিধ্বস্ত, নিহত ৩২

সিরিয়ায় রাশিয়ার একটি পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই মারা গেছেন। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, উড়োজাহাজটিতে ২৬ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। সিরিয়ায় রাশিয়ার হামিমিম বিমান ঘাঁটিতে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রাথমিক তথ্যানুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে।’উড়োজাহাজটি গুলি করে ভূপাতিত করা হয়নি। বিধ্বস্ত হওয়ার আগে এটি রানওয়ে থেকে মাত্র ৫০০ মিটার দূরে ছিল। বিধ্বস্তের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

২০১৫ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আসাদবিরোধীদের ওপর বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। সিরিয়ায় এই রুশ হস্তক্ষেপের কারণে শেষ পর্যন্ত পরাজয়ের কিনারা থেকে সুবিধাজনক অবস্থানে ফিরতে সক্ষম হন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সর্বশেষ গত বছরের অক্টোবরে হামিমিম বিমান ঘাঁটিতে উড্ডয়নের সময় একটি রুশ সুখোই জঙ্গি বিমান বিধ্বস্ত হলে দুজন নিহত হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত