আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বর্ষবরণ

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের বর্ষবরণ

বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪২৫ উদযাপন করলো প্রবাসের অন্যতম বৃহত্তম সামাজিক  ও সাংস্কৃতিক সংগঠন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউ.এস.এ ইনক।  গত রবিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টের পার্টি হলে সংগঠনের সভাপতি মো: আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দুই পর্বে অনুষ্ঠিত প্রথম পর্ব নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও ‘প্রবাসে নববর্ষের মিলন মেলা’ শীর্ষক আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক মো: এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পর বক্তারা বলেন বাংগালীর নববর্ষ আজ আন্তর্জাতিক রূপ পাচ্ছে। বিশ্বের যেখানেই বাংগালী সেখানেই প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হয়। আগামী প্রজন্ম ও বিশ্ববাসীর কাতারে আমাদের নববর্ষের সাংস্কৃতিক বৈশিষ্ট তুলে ধরতে হবে। অনুষ্ঠানে নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন ট্রাষ্ট্রি বোর্ড সদস্য মো: আবদুল আউয়াল সিদ্দিকী, ট্রাষ্ট্রি বোর্ড সদস্য একেএম আশরাফুল হক, ট্রাষ্ট্রি বোর্ড সদস্য হাবিব রহমান হারুন, ট্রাষ্টি বোর্ডের সদস্য মো: জাইদুল কবীর খান সারোয়ার, উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদ, উপদেষ্টা বাবু তারক চন্দ্র পন্ডিত, উপদষ্টো মো: শহীদুল হাসান, উপদেষ্টা এ.কে.এম. রফিকুল ইসলাম ডালিম, সহ সভাপতি বাবু জয়ন্ত শর্মা বিশ্ব, সহ সভাপতি মো: হুমায়ুন কবীর, সহসভাপতি মো: ইমরুল হাসান ফেরদৌস, সহ সভাপতি মীনা ইসলাম, সহ সভাপতি মো: আলী আহসান আকন্দ শামীম, সহ সাধারণ সম্পাদক জাবির হোসেন তাকবীর, সহ সাধারণ সম্পাদক মুহিবুর রশিদ সুজন, প্রচার সম্পাদক ফয়সাল কবীর, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর জামিল দিপু, সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীম, শিক্ষা সম্পাদক তানবীর রায়হান মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা আক্তার কিরণ, ধর্ম বিষয়ক সম্পাদক বাবু তপন বিশ্বাস, কার্যকরী সদস্য আশরাফুল আলম হিমেল, সদস্য রাফিউল করীম খান সাজ্জাদ, সদস্য হাবিবুর রহমান কামাল, সদস্য মো: সাইফুল ইসলাম প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা সদরের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, মো: আ: হালিম, মো: আলী আকবর, মো: নজরুল ইসলাম, বাবু লিটন চন্দ্র সাহা, সহ কমিটির সকল সদস্যদের পরিবার বর্গ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয় সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম হায়দার শামীমের উপস্থাপনায় দলীয় সংগীত পরিবেশন করে তারার আলোর সদস্যবৃন্দ, নৃত্য পরিবেশন করেন অনন্যা শর্মা পিয়া, নববর্ষের ক্রাউন হিসেবে আনন্দ পরিবেশন করেন মি. মাইক এবং সমগ্র অনুষ্ঠানটি মাতিয়ে রাখেন প্রবাসের অন্যতম কন্ঠশিল্পী সোমা রহমান। পান্তা ইলিশ ও হাওড় বাউরের অন্যতম প্রসিদ্ধ হিদল ভর্তায় নৈশ ভোজের পর সভাপতি মো: আনোয়ার উদ্দিন বর্ষবরণ ১৪২৫ সমাপ্তি ঘোষণা করেন এবং ২২শে জুলাই বার্ষিক চড়–ইভাতি অনুষ্ঠানে স্বপরিবারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

শেয়ার করুন

পাঠকের মতামত