আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

প্রিয়তোষ সাহার অপসারণের দাবিতে লস এঞ্জেলেসে মানববন্ধন, প্রতিবাদ

প্রিয়তোষ সাহার অপসারণের দাবিতে লস এঞ্জেলেসে মানববন্ধন, প্রতিবাদ

লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল প্রিয়তোষ সাহার অপসারণ দাবিতে প্রবাসীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ই এপ্রিল কনসুলেট অফিসের সামনে এই  শান্তিপূর্ন প্রতিবাদ সমাবেশ  মাববন্ধন পালিত হয়। একই সাথে মাননীয় রাষ্ট্রদূত, বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট খোলা চিঠি পাঠিয়েছেন।

এই মানববন্ধন থেকে কনসাল জেনারেল প্রিয়তোষ সাহাকে অপসারন এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দবি জানানো হয়। তারা অভিযোগ করেন, প্রিয়তোষ সাহা একের পর এক সরকার ও জনগনবিরোধী কার্যকলাপ করে যাচ্ছেন। যার কারণে লসএঞ্জেলেসে আওয়ামী পরিবারসহ সকল সংগঠনে সর্বস্তরের মানুষের মধ্যে সম্প্রীতি নষ্ট হচ্ছে, যা এর আগে কখনই দেখা যায়নি। এসব অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ প্রশ্ন তুলেন বা প্রতিবাদ করেন তাহলে তিনি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির নিয়োগপ্রাপ্ত লোক বলে মানুষকে ভয় দেখান। তিনি বলেন আমি কনসাল জেনারেল, যা খুশী তাই করব আমাকে কেউ কিছু করতে পারবেন না। প্রিয়তোষ সাহা সহ তার সমর্থিত লোজজনের একের পর এক অপ্রিতিকর ঘটনা ঘটানোর ফলে এখন সাধারণ জনগন কোন অনুষ্ঠানে যাওয়া বন্ধ করে দিয়েছে। যার প্রমাণ মিলেছে গত ১৮ ই এপ্রিল লসএঞ্জেলেস কনসুলেট কর্তৃক আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায়। আওয়ামী পরিবারের দু'একজন ছাড়া সাধারণ জনগণ কাউকে দেখা যায়নি। সেই সাথে আশ্চর্যের বিষয় কনসাল জেনারেল প্রিয়তোষ সাহাসহ তার অনুসারী কাউকে দেখা যায় নাই। এদিকে আওয়ামী পরিবারসহ বেশীরভাগ সাধারণ জনগণ কনসাল প্রিয়তোষ থাকাকালীন কনস্যুলেট অফিসে না যাওয়ার ঘোষনা দিয়েছেন।

উল্লেখ্য মাননীয় পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রনালয়ে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত