আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রতিজ্ঞাবদ্ধ বাইডেন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রতিজ্ঞাবদ্ধ বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

ক্ষমতাসীন হওয়ার ১০০ দিন পরেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন নব নির্বাচিত জো বাইডেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ডেলওয়ালে তাঁর মন্ত্রীসভার স্বাস্থ্য মন্ত্রনালয়ের সদস্যদের মনোনয়ন ঘোষণার সময় তিনি এই কথা বলেন।

জো বাইডেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। শিক্ষার্থী, শিক্ষক ও অন্যান্য স্টাফেরা যেনো ক্যাম্পাসে ফিরতে পারে, সেজন্য বড় অংকের ফাণ্ড গঠন করে সহায়তা করা হবে।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ার প্রথম ১০০ দিনে বাসিন্দাদের মাস্ক ব্যবহার নিশ্চিত করবেন৷ পাশাপাশি ১০০ মিলিয়ন ভ্যাকসিন বিতরণ করবে যুক্তরাষ্ট্রজুড়ে।

ইউএস এডুকেশনাল বোর্ডের সূত্রমতে, যুক্তরাষ্ট্রে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ লাখ ৩০ হাজার ৯৩০টি কে-১২ স্কুল রয়েছে। এসব স্কুলকে একযোগে চালু করতে ঠিক কী পন্থা অবলম্বন করবেন বাইডেন, তা নিয়ে সুস্পষ্ট করে কিছু বলেননি তিনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ শীঘ্রই থামছে না। বরং আসন্ন দিনগুলোতে সংক্রমণ আরো বাড়বে। ফলে বাইডেনের স্বাস্থ্যবিভাগের জন্য করোনা সামাল দেওয়া বেশ কষ্টসাধ্য হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিকে, এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রে টিকাদান কর্মসূচি পালন হয়নি। তবে খুব শীঘ্রই ফাইজারের টিকা অনুমোদন পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন ফাইজারের তৈরি টিকা সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন।

এএলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত