আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

চাইল্ড ট্যাক্স ক্রেডিটের তৃতীয় কিস্তির অর্থ প্রদান শুরু চলতি সপ্তাহে

চাইল্ড ট্যাক্স ক্রেডিটের তৃতীয় কিস্তির অর্থ প্রদান শুরু চলতি সপ্তাহে

ছবি: এলএবাংলাটাইমস

আগামী বুধবার (১৫ সেপ্টেম্বর) থেকে লাখো মার্কিন পরিবারের কাছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের তৃতীয় কিস্তি প্রদান শুরু হচ্ছে।

ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) জানায়, ১৫ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পেমেন্ট বিতরণ শুরু করা হবে।

গত মাসে সরকার থেকে জানানো হয়, বর্ধিত চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অর্থ আরো পরিবারের কাছে পৌঁছে দিতে নতুন ইন্টারনেট সাইট খোলা হয়েছে।

করোনাভাইরাস রিলিফ প্যাকেজের আওতায় প্রতিটি শিশুর জন্য চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাবদ মাসিক ৩০০ ডলার প্রদান করা হয়ে থাকে।

চাইল্ড ট্যাক্স ক্রেডিট প্রাপ্তি সহজ করতে হোয়াইট হাউজ ও ট্রেজারি ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে GetCTC.org নামের সাইট খোলা হয়েছে। যেসব পরিবার যথেষ্ট অর্থ আয় না করার ফলে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য বিবেচিত হচ্ছে না, তাদের জন্য একটি সরল অনলাইন ফরম তৈরি করা হয়েছে এই সাইটের মাধ্যমে। মোবাইল এর মাধ্যমেই এই ফরম পূরণ করা যাবে।

প্রেসিডেন্ট জো বাইডেন পাশকৃত ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের কোভিড-১৯ এইডে বর্ধিত চাইল্ড ট্যাক্স ক্রেডিট বরাদ্দ রাখা হয়েছে। কোনো কর প্রদান ছাড়াই এই অর্থ প্রদান করা হবে।

যেসব শিশুর বয়স ছয় বছরের কম, তাদেরকে মাসে ৩০০ ডলার করে বছরে ৩ হাজার ৬০০ ডলার প্রদান করা হবে। আর যেসব শিশুর বয়স ৬ থেকে ১৭ এর মধ্যে, তাদেরকে মাসিক ২৫০ ডলার করে বছরে ৩ হাজার ডলার প্রদান করা হবে।

বর্ধিত চাইল্ড ট্যাক্স ক্রেডিটের সময়সীমা এক বছরের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা। তবে প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৫ সাল পর্যন্ত এটি বর্ধিত করার পক্ষে প্রস্তাব দিয়েছেন ও স্থায়ী করতে চাইছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত