আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

'ট্রুথ সোশ্যাল' নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরছেন ট্রাম্প

'ট্রুথ সোশ্যাল' নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরছেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম চালু করার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটির নাম হবে 'ট্রুথ সোশ্যাল'।

তিনি বলেন, নতুন এই প্লাটফর্মটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান গুলোর জন্য হুমকি স্বরূপ হবে যারা যুক্তরাষ্ট্রে ভিন্ন মত রুদ্ধ করে দিতে চায়।

ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজি) আরেকটি সাবক্রিপশনভিত্তিক ভিডিও প্লাটফর্ম চালু করবে বলেও পরিকল্পনা করেছে।

এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ক্যাপিটল হিলে হামলার উস্কানি দেওয়ার অভিযোগে ফেসবুক ও টুইটার থেকে নিষিদ্ধ হয়েছেন ট্রাম্প।

এরপর থেকেই তিনি ও তাঁর উপদেষ্টারা অন্য আরেক প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া প্রকাশের ব্যাপারে ঘোষণা দিয়ে আসছেন তারা।

এই বছরের শুরুর দিকে তিনি একটি ব্লগ খুলেছিলেন। সেটির নাম দেওয়া হয়েছিল ফ্রম দ্য ডেস্ক অব ডোনাল্ড জে ট্রাম্প।

পরবর্তীতে মাত্র এক মাসের মাথায় সেই ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। ট্রাম্পের উপদেষ্টা জ্যাসন মিলার তখন জানান, বৃহৎ কিছুর অংশ হিসেবে ব্লগটি চালু করা হয় এবং এই বিষয়ে কাজ চলছে এখনো৷

টিএমটিজি এক বিবৃতিতে জানায়, আগামী মাস থেকে ট্রুথ সোশ্যাল গেস্ট ইনভাইট এর প্রক্রিয়া চালু করবে ও ২০২২ সালের মধ্যে দেশজুড়ে এটি পুরোদমে চালু করে দেওয়া হবে।

ট্রাম্প লেখেন, 'আমরা এমন একটি দেশে বাস করি যেখানে তালিবান নেতা টুইটার ব্যবহার করতে পারে কিন্তু আপনাদের সবার প্রিয় প্রেসিডেন্টকে চুপ করিয়ে দেওয়া হয়'।

'সবাই আমাকে জিজ্ঞেস করে এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ দাঁড়াচ্ছে না কেনো? আমরা খুব শীঘ্রই তা করতে যাচ্ছি'- বলেন ট্রাম্প।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত