আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বান্ধবীর পর এবার স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত হলেন সেই ইউএস ধনকুবের!

বান্ধবীর পর এবার স্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত হলেন সেই ইউএস ধনকুবের!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের শীর্ষ রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং ধনকুবের রবার্ট ডার্স্টের বিরুদ্ধে এবার স্ত্রী হত্যার অভিযোগ আনা হয়েছে। ১৯৮২ সালে ডার্স্টের সাবেক স্ত্রী নিখোঁজ হয় বলে কর্তৃপক্ষ জানায়।

ক্যাথি ম্যাককোরমেক ডার্স্টের মৃতদেহ কখনো উদ্ধার করা যায়নি। ২০১৭ সালে তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়।

এই মৃত্যুর পিছনে রবার্ট ডার্স্টের হাত রয়েছে সন্দেহে নতুন করে সেকেন্ড ডিগ্রী মার্ডারের অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে গত সপ্তাহে রবার্ট ডার্স্টকে (৭৮) ২০০০ সালে বান্ধবী সুসানকে হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। প্রাক্তন স্ত্রী নিখোঁজ হওয়ার পর পুলিশের সাথে বান্ধবী যেনো কথা না হলে সেজন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে প্রমাণিত হয়।

এর আগে ডার্স্টের অপরাধজীবন নিয়ে এইচবিওতে দ্য জিনক্স নামের একটি সিরিজ প্রকাশ হয়। স্ত্রীকে হত্যার নতুন এই অভিযোগটি দায়ের করেছে নিউ ইয়র্ক পুলিশ এর এক তদন্তকারী দল।

ঘটনার সাথে ঘনিষ্ঠ এক সূত্র জানায়, ইতোমধ্যে গ্র‍্যান্ড জুরি সাক্ষীদের বৃত্তান্ত শোনা শুরু করেছে।

দ্য ওয়েস্টচেস্টার কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস সূত্র জানায়, একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

ক্যাথি ডার্স্ট ১৯৮২ সালের জানুয়ারি মাসে স্বামী ডার্স্ট এর সাথে কথা কাটাকাটির পর নিখোঁজ হয়। তখন ক্যাথির বয়স ছিল ২৯। তবে রবার্ট ডার্স্ট দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে তার স্ত্রী ক্যাথিকে ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে ফিরিয়ে আনতে তাকে নিয়ে রেল স্টেশন আসেন।

প্রাথমিকভাবে ডার্স্ট দাবি করেন তার স্ত্রী ফিরে আসার পর তার সাথে কথা হয়েছে। পরে দাবি করেন তার এই বক্তব্য মিথ্যা। ডার্স্ট ১৯৯০ সালে ক্যাথিকে খুঁজে পাওয়া না গেলে ডিভোর্স দেন।

রাষ্ট্রীয় অভিশংসকদের দাবি ডার্স্ট তিনজনকে হত্যা করেছেন। একজন তার বান্ধবী সুসান বর্মন, তার স্ত্রী ক্যাথি ম্যাককরমেক এবং বয়স্ক প্রতিবেশি মরিস ব্ল্যাক। টেক্সাসে লুকিয়ে থাকার সময় ব্ল্যাক ডার্স্টের সত্যিকার পরিচয় জেনে যাওয়ায় তাকে খুন করা হয় বলে জানা যায়।

এদিকে, সুসান বর্মনকে হত্যার দায়ে যাবজ্জীবন কারা প্রাপ্তির পরই ডার্স্টের করোনা শনাক্ত হয়৷ বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত