নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু
প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেলো আলাবামায় জন্মানো প্রিম্যাচিউর শিশুটি
ছবি: এলএবাংলাটাইমস
যুক্তরাষ্ট্রের আলাবামায় জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে প্রিম্যাচিউর শিশু। মাত্র ২১ সপ্তাহেই শিশুটি ভূমিষ্ঠ হয় এবং তার ওজন ১ পাউণ্ডের কম।
ইতোমধ্যে বিশ্বের সবচেয়ে প্রিম্যাচিউর শিশু হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে সার্টিফাইড হয়েছে সে।
শিশুটি গত বছর ৪২০ গ্রাম ওজন নিয়ে আলাবামার বিরমিনঘামে জন্মগ্রহণ করেছেন। শিশুটির নাম রাখা হয় কার্তিস মিন্স।
গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কার্তিসের এই বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি রেকর্ড করেছে৷ তার বয়স এখন ১৬ মাস।
সাধারণত ফুল-টার্ম প্রেগনেন্সি ৪০ সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। কার্তিসের বেলায় সেটি ছিল মাত্র ১৯ সপ্তাহ।
তার মা, মিশেল বাটলার ২০২০ সালের ৪ জুলাই হুট করেই ব্যথা অনুভব করে এবং হাসপাতালে শিশুটি প্রসব করেন। সেই রাতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আকাশে আতজবাজি ফুটছিল।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন