আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

মিশিগানে স্কুলে বন্দুকধারীর হামলায় মৃত ৩, আহত ৮

মিশিগানে স্কুলে বন্দুকধারীর হামলায় মৃত ৩, আহত ৮

ছবি: এলএবাংলাটাইমস

মিশিগানের একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ও আরোও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত শিক্ষার্থীদের মধ্যে একজন কিশোর ও দুইজন কিশোরী। মৃত কিশোরের বয়স ১৬ বছর ও কিশোরীদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর।

পুলিশ জানিয়েছে, বন্দুক হামলায় অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে আটক করা হয়েছে। জানা যায়, সে পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০ রাউণ্ড গুলি ছোঁড়ে এই হতাহতের ঘটনা ঘটিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ডেট্রয়েট থেকে ৪০ কিলোমিটার দূরে অক্সফোর্ড শহরের একটি স্কুলে এই হাময়ার ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার দুপুরের পর জরুরি সহায়তা নম্বরে শতাধিক ফোনকল আসে। জানানো হয়, প্রায় পাঁচ মিনিট ধরে ১৫ থেকে ২০টি গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রথম ফোনকল পাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ওই বন্দুকধারীকে আটক করা হয়।

আটকের সময় ওই কিশোর কোনো বাধা দেয়নি বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হামলার কারণ সম্পর্কেও কোনো তথ্য দেয়নি সে। হামলার ঘটনাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা মাইকেল ম্যাকক্যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত