আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এবার যুক্তরাষ্ট্রে শনাক্ত হলো করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট

এবার যুক্তরাষ্ট্রে শনাক্ত হলো করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট


মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দেশটিতে এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্তের কথা জানানো হয়েছে। ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত ওই ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তিনি ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে যুক্তরাষ্ট্রে ফেরেন ও ৭ দিনের মধ্যে ভাইরাসে আক্রান্ত হন।

ওমিক্রন সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছিল। এটির ছড়িয়ে পড়া রোধ করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিভিন্ন দেশ ইতোমধ্যে কঠোর ব্যবস্থা নিয়েছে। কিন্তু ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে অন্তত ২০টি দেশে। আশঙ্কা করা হচ্ছে ‘ওমিক্রন’ বিস্তারের ফলে মহামারীর আরেকটি ঢেউ আঘাত আনতে পারে গোটা বিশ্বে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শীতকালে করোনা মোকাবিলার কৌশল নির্ধারণে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এছাড়া, আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষার আরো কঠোর করার কথা ভাবছে ‍যুক্তরাষ্ট্র। সিডিসি জানিয়েছে, এয়ারলাইন্সগুলোকে আফ্রিকার দক্ষিণাঞ্চল থেকে আনা যাত্রীদের নামের তালিকা আগেই সরবরাহ করা প্রয়োজন।

বিশেষজ্ঞরা বলছেন এন্টার্কটিকা ছাড়া সব মহাদেশেই দ্রুত ‘ওমিক্রন’ পৌঁছে যেতে পারে। বর্তমানে ইউরোপে করোনার পরিস্থিতি অবনতি হচ্ছে। সেখানে প্রতি সপ্তাহে নতুন করে ২০ লাখ লোক ভাইরাসের আক্রান্ত হচ্ছে।

এলএবাংলাটাইমস/এনএইচ

 

শেয়ার করুন

পাঠকের মতামত