আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

কেনটাকিতে টর্নেডোর আঘাতে কমপক্ষে ৫০ জনের মৃত্যুর শঙ্কা

কেনটাকিতে টর্নেডোর আঘাতে কমপক্ষে ৫০ জনের মৃত্যুর শঙ্কা

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের কেনটাকিতে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ৫০ জনের মৃত্যুর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর)  দিবাগত রাতে এই টর্নেডোটি আঘাত হানে। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার গণমাধ্যমকে এই তথ্য জানান।

গতকালের এ টর্নেডোকে কেনটাকির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন গভর্নর বেশিয়ার। তিনি বলেন, আশঙ্কা করা হচ্ছে, ৫০ জনের বেশি মানুষ মারা গেছে। সংখ্যাটা ৭০ থেকে ১০০ হতে পারে।

গভর্নর বলেন, টর্নেডোর আঘাতে মেফিল্ড শহরের একটি মোমবাতি কারখানার ছাদ ধসে পড়েছে। এতেই বেশি হতাহতের ঘটনা ঘটে। পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, এমন আশঙ্কা থেকে মধ্যরাতের আগেই রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি।

কেনটাকি ছাড়াও আরও কয়েকটি অঙ্গরাজ্য ঝড়ের কবলে পড়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে ইলিনয়, আরকানসাস ও টেনেসি অঙ্গরাজ্যের কয়েকটি এলাকায়। এসব স্থানেও হতাহতের ঘটনা ঘটেছে।

কেনটাকিতে টর্নেডো আঘাত হানার আগে গতকালই ইলিনয়ের কলিন্সভিল শহরে শক্তিশালী এক ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের একটি গুদাম। সেখানে প্রায় ১০০ কর্মী আটকা পড়েন। তবে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে ঝড়ের কবলে পড়ে আরকানসাসে একজন নিহত হয়েছে। টেনেসিতে কমপক্ষে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত