আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বড়দিনের প্রভাবে যুক্তরাষ্ট্রে বাড়বে ওমিক্রনের সংক্রমণ: ফাউসি

বড়দিনের প্রভাবে যুক্তরাষ্ট্রে বাড়বে ওমিক্রনের সংক্রমণ: ফাউসি

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. এন্থনি ফাউসি বলেছেন, আসন্ন বড়দিনে বাসিন্দাদের ভ্রমণের কারণে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে বেড়ে যাবো। এমনকি যারা ইতোমধ্যে টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন, তাদের মধ্যেও সংক্রমণ ছড়াবে।

রবিবার (১৯ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. এন্থনি ফাউসি বলেন, ‘ওমিক্রন ভ্যারিয়েন্টের খুব দ্রুত ছড়িয়ে যাওয়ার যে সক্ষমতা রয়েছে, সেটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।‘

ফাউসি করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরকারের পরামর্শক হিসেবে রয়েছেন। তিনি বলেন, ‘এই ভ্যারিয়েন্ট এখন বিশ্বব্যাপী ছড়ি ঘুরাচ্ছে।‘

উচ্চ মিউটেশন সমৃদ্ধ এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে ইতোমধ্যে দেশে করোনা বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে।

বড়দিন উপলক্ষে ইউরোপের দেশ ফ্রান্স এবং জার্মানি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। অপরদিকে নেদারল্যান্ডে কঠোর লকডাউন জারি করা হয়েছে।  

সেই সাথে টিকার বুস্টার ডোজ প্রদান কর্মসূচিকেও গতিশীল করতেও কাজ করে যাচ্ছে বিভিন্ন দেশের সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাজনিত মারাত্মক অসুস্থতা থেকে বুস্টার ডোজ ৮৫% সুরক্ষা প্রদান করে থাকে।

রবিবার ড. এন্থনি ফাউসি বলেন, ‘দেশজুড়ে ওমিক্রনের কারণে স্বাস্থ্যখাতে বেশ বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে।‘

তিনি বলেন, ‘আমাদের হাসপাতালগুলো এমন থাকবে না, এগুলোতে বিশাল চাপ পড়বে।‘

ফাউসি বাসিন্দাদের করোনা স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরিধান আর সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। একই সাথে সবাইকে টিকা গ্রহণ ও প্রয়োজনে বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দেন।

তিনি বলেন, ‘আক্রান্ত হওয়ার আগে যারা টিকা গ্রহণ করেছিলেন এবং যারা টিকা গ্রহণ করেননি, তাদের মধ্যে বিশাল শারীরিক অসুস্থতাজনিত পার্থক্য রয়েছে।‘

এর আগে হোয়াইট হাউজকে দেওয়া বিবৃতিতে বলেন, যারা টিকা গ্রহণ করেননি তাদের করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তি হওয়ার বড় ঝুঁকি রয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত