আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

যুক্তরাষ্ট্রে মোট করোনা রোগীর বেশিরভাগ ওমিক্রনে আক্রান্ত!

যুক্তরাষ্ট্রে মোট করোনা রোগীর বেশিরভাগ ওমিক্রনে আক্রান্ত!

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনার অন্যান্য ভ্যারিয়েন্টকে ছাপিয়ে ডমিনেন্ট ভ্যারিয়েন্ট হয়ে উঠেছে ওমিক্রন। সোমবার (২০ ডিসেম্বর) ফেডারেল স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, বর্তমানে দেশের মোট সংক্রমণের ৭৩ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে হচ্ছে।   

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুসারে, এক সপ্তাহে দেশে ওমিক্রনের সংক্রমণ বেড়েছে ছয়গুণ।

বেশকিছু কাউন্টিতে ওমিক্রন আরও বেশি প্রভাব বিস্তার করেছে। নিউ ইয়র্ক, দ্য সাউথইস্ট, মিডওয়েস্ট এবং প্যাসিফিক নর্থওয়েস্টে মোট সংক্রমণের ৯০ শতাংশ হচ্ছে ওমিক্রনের কারণে।

অতি অল্প সময়ের মধ্যে ওমিক্রনের প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। মাত্র এক মাস আগে এটি শনাক্ত হওয়ার পর নভেম্বর মাসের ২৬ তারিখ এটিকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসেবে সাব্যস্ত করেছে দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)। এখন পর্যন্ত প্রায় ৯০টি দেশে এই মিউটেন্ট ছড়িয়ে গেছে।

উচ্চ মিউটেশন সমৃদ্ধ এই ভ্যারিয়েন্ট প্রতিরোধে ইতোমধ্যে দেশে করোনা বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে।

বড়দিন উপলক্ষে ইউরোপের দেশ ফ্রান্স এবং জার্মানি ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। অপরদিকে নেদারল্যান্ডে কঠোর লকডাউন জারি করা হয়েছে।  

সেই সাথে টিকার বুস্টার ডোজ প্রদান কর্মসূচিকেও গতিশীল করতেও কাজ করে যাচ্ছে বিভিন্ন দেশের সরকার। বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনাজনিত মারাত্মক অসুস্থতা থেকে বুস্টার ডোজ ৮৫% সুরক্ষা প্রদান করে থাকে।

রবিবার ড. এন্থনি ফাউসি বলেন, ‘দেশজুড়ে ওমিক্রনের কারণে স্বাস্থ্যখাতে বেশ বড় নেতিবাচক প্রভাব পড়তে পারে।‘

তিনি বলেন, ‘আমাদের হাসপাতালগুলো এমন থাকবে না, এগুলোতে বিশাল চাপ পড়বে।‘

ফাউসি বাসিন্দাদের করোনা স্বাস্থ্যবিধি যেমন মাস্ক পরিধান আর সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন। একই সাথে সবাইকে টিকা গ্রহণ ও প্রয়োজনে বুস্টার ডোজ গ্রহণের পরামর্শ দেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত