আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ওমিক্রন ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণের ঘোষণা করলেন বাইডেন

ওমিক্রন ঠেকাতে জরুরি পদক্ষেপ গ্রহণের ঘোষণা করলেন বাইডেন

ছবি: এলএবাংলাটাইমস

ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে ৫০০ মিলিয়ন কোভিড র‍্যাপিড টেস্ট বিনামূল্যে প্রদান করা হবে বলে ঘোষনা দিয়েছেন ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন করোনা পরীক্ষার ব্যাপ্তি বাড়ানোর পরিকল্পনা গ্রহণসহ হাসপাতালে মিলিটারি সাপোর্ট প্রদানের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘এটি মার্চ ২০২০ নয়। এবার আমরা জানি কি করতে হবে।‘

সাম্প্রতিক সময়ে ওমিক্রন যুক্তরাষ্ট্রের ডমিনেন্ট ভ্যারিয়েন্ট হয়ে উঠেছে। আক্রান্তের দুই-তৃতীয়াংশ হচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে।  

গত নভেম্বর মাসে সাউদার্ন আফ্রিকায় এই ওমিক্রন ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয়। এরপর থেকে প্রায় ৯০টি দেশে ওমিক্রন ছড়িয়ে গেছে।

এর আগে যুক্তরাষ্ট্রে গত সোমবার ওমিক্রন ভ্যারিয়েন্টে প্রথমবারের মতো ৫০ বছর বয়েসী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি টেক্সাসের হ্যারিস কাউন্টির বাসিন্দা। তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না এবং তিনি টিকাও নেননি।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৭৩ শতাংশ বাসিন্দা করোনা টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন। তবে যারা টিকা গ্রহণ করেননি, তাদের নিয়ে এখনও শঙ্কা রয়েছে।

ওমিক্রন মোকাবিলায় যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে:

১) যারা জানুয়ারি মাস থেকে করোনা টেস্টের আবেদন করে রেখেছেন, তাদেরসহ অন্যান্যদের ৫০০ মিলিয়ন এট-হোম র‍্যাপিড টেস্ট আনা হবে এবং প্রদান করা হবে। বর্তমানে এসব এন্টিজেন টেস্টের দাম ৭ ডলার থেকে ১৫ ডলার পর্যন্ত।

২) আগামী দুই মাসের জন্য হাসপাতালগুলোতে ১ হাজার মিলিটারি মেডিকেল প্রফেশনাল নিয়োগ দেওয়া হবে।

৩)  দেশজুড়ে নতুন ফেডারেল টেস্টিং সাইট স্থাপন করা হবে। সর্বপ্রথম নিউ ইয়র্ক সিটিতে এটি স্থাপন করা হবে।

৪) হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং জরুরি সাপ্লাই এর বন্টন বৃদ্ধি।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত